নীলফামারী জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পুলিশ সুপারের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, যুগ্ম সভাপতি হাসান রাব্বি প্রধানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। এ সময় নবাগত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন।
সংবাদ শিরোনাম
নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
-
সোহাগ ইসলাম নীলফামারী - আপডেট সময় ০১:২৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- 1
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















