ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বন্ধুত্বের বন্ধনে, হৃদয়ের স্পন্দনে আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব পাবনার হলরুমে বৃহস্পতিবার রাতে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তাওহিদুল ইসলাম হিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার সাইফুদ্দিন খোকন। আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আসিফুজ্জামান আসিপ, ব্যবসায়ী একে আজাদ বন্ধুদের মধ্যে শিক্ষক, আইনজীবি, ব্যবসায়ী, সাংবাদিক, পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন পেশার সাথে জড়িতরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রয়াত বন্ধুদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা ও কোরআন তেলআতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে বন্ধু অতিথিসহ উপস্থিত সকল বন্ধুদের প্রাইমারী, হাইস্কুল ও কলেজ জীবনের স্মৃতি চারণ করে মৃতদের স্মরণ করা হয়। উপস্থিত সকলের বক্তব্যে একই কথা উচ্চারিত হয়, আমরা যৌবনের শেষ প্রান্তে। এখন থেকে আমরা যে সব বন্ধু পাবনাতে অবস্থান করবো। প্রত্যেকে একে অপররের খোঁজ খবর নিবো। কারো কোন সমস্যায় হলে সকল বন্ধু একযোগে বিপদগ্রস্থ বন্ধু বা মৃত বন্ধুদের পরিবারের পাশে দাড়াবো। যারা পাবনার বাইরে থাকেন তারাও পাবনার অবস্থানরত বন্ধুদের সাথে ঐক্যবদ্ধ হয়ে একসাথে যে কোন সমস্যা বা বিপদগ্রস্থের পাশে দাড়ানোর অঙ্গিকার ব্যাক্ত করা হয়। আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল বন্ধু, সবাই মিলে একটি সংগঠন তৈরী করে তা সমাজ কল্যান মন্ত্রানালয়ে রেজিষ্টেশনের মাধ্যমে বিভিন্ন সামাজিক উন্নয়ন ও সহযোগিতামুলক কাজে সম্পৃক্ত হয়ে জনাসেবা করার প্রত্যায় ব্যাক্ত করেন। এছাড়া বিপদগ্রস্থ বা আর্থিকভাবে অসচ্ছল বন্ধুর পরিবারের পাশে দাড়িয়ে তাকে সহযোগিতা করে মনোবল চাঙ্গা রাখতে সকল বন্ধুদের প্রতি অনুরোধ করা হয়। এছাড়া যে সকল বন্ধু ইতিমধ্যে পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের রুহের মাগফেরাত কামনা করে প্রতিবছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হবে। উল্লেখ্য প্রতিবছর ২৮ রমজান আরএম একাডেমির ৯০ ব্যাচের শিক্ষার্থীরা ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। মোনাজাত পরিচালনা করেন তাওহিদুল ইসলাম হিত। অনুষ্ঠান পরিচালনা করেন টেক্সটাইল ইঞ্জনিয়ারিং কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট সময় ০৪:৫১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬