বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টায় খুলনার কয়রা উপজেলা প্রেসক্লাবের হলরুমে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম এ রউফের সভাপতিত্বে এবং দৈনিক কালের সমাজ পত্রিকার কয়রা প্রতিনিধি মিজানুর রহমান লিটনের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্ত আলোচনায় বক্তব্য দেন কয়রা উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক ইত্তেফাকের কয়রা প্রতিনিধি মোহাঃ হুমায়ুন কবির, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, কাওছার আলম, আবুল বাশার, জিয়াউর রহমান ঝন্টু, ফরহাদ হোসেন এবং ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা দৈনিক কালের সমাজ পত্রিকার দীর্ঘ পথচলার প্রশংসা করে বলেন, পত্রিকাটি শুরু থেকেই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও দায়িত্বশীল সাংবাদ পরিবেশনের ধারা বজায় রেখে দেশ ও জনকল্যাণে পত্রিকাটি আরও জোরালো ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। সভা শেষে আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং একে অপরকে মিষ্টি মুখ ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
দৈনিক কালের সমাজ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়রা উপজেলা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা
-
কয়রা (খুলনা) প্রতিনিধি - আপডেট সময় ০২:২৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















