ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

মুন্সিগঞ্জের গজারিয়ায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে ৭টি ফসলভিত্তিক প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সরিষা, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি ও অড়হড়ের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এই সার ও বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার ফয়সাল আরাফাত বিন ছিদ্দিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তিনি তাঁর বক্তব্যে জানান, রবি মৌসুমেনিউজর মোট ২৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হবে। যার মধ্যে প্রতিটি কৃষক ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাবেন। গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ উম্মে হাফছা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ নাকীব আকরাম হোসেন, মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান ইসহাক আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না।
এছাড়াও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার, গজারিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান ও সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, বাউসিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক, মুন্সিগঞ্জ সদর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকারসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গজারিয়া, মুন্সিগঞ্জের আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গজারিয়া উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার শান্তা ইসলাম নওরিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

আপডেট সময় ০২:৩২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬