কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের অনন্য স্বীকৃতি হিসেবে আবারও সাফল্যের মুকুট অর্জন করেছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ নাজমুল জান্নাত শাহ। বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের সেপ্টেম্বর ও অক্টোবরÑটানা দুই মাসের শ্রেষ্ঠ ওসি (তদন্ত) নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর এ ধারাবাহিক সাফল্যে জামালপুর জেলা পুলিশের সুনাম ও মর্যাদা আরও উজ্জ্বল হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের কাছ থেকে শ্রেষ্ঠ ওসি (তদন্ত) হিসেবে সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন জামালপুর সদর থানার ওসি (তদন্ত) মোঃ নাজমুল জান্নাত শাহ। মামলা তদন্তে দক্ষতা, পেশাগত দায়িত্ব পালনে আন্তরিকতা, আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশের সার্বিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের মূল্যায়নে তিনি এ সম্মাননা অর্জন করেন। ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, “পুলিশের প্রতিটি সদস্যের সততা, নিষ্ঠা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাজমুল জান্নাত শাহের এ ধারাবাহিক অর্জন তাঁর কর্মদক্ষতার ইতিবাচক প্রতিফলন। ওসি (তদন্ত) মোঃ নাজমুল জান্নাত শাহ বলেন, এ অর্জন আমার একার নয়; ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা, সহকর্মীদের আন্তরিক সহযোগিতা এবং সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা এবং পেশাগত দায়িত্ব পালন করে যেতে চাই। উল্লেখ্য, এক মাস নয়, টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি (তদন্ত) নির্বাচিত হওয়া তাঁর কর্মজীবনের একটি উল্লেখযোগ্য অর্জন। তাঁর এ সাফল্যে জামালপুর জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। কর্মক্ষেত্রে এমন ধারাবাহিক সাফল্য আগামী দিনেও তাঁকে আরও দায়িত্বশীল, মানবিক ও জনবান্ধব পুলিশিংয়ে অনুপ্রাণিত করবেÑএমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। তাঁর জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
সংবাদ শিরোনাম
টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ
-
স্টাফ রিপোর্টার জামালপুর - আপডেট সময় ০২:৩৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















