রংপুরের প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবনিযুক্ত রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। গতকাল রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিয় সভা অনুষ্ঠানে নবাগত রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ বলেন, আমি রংপুর বাসীকে একটি সুন্দর শহর উপহার দিতে চাই, যেখানে রংপুরের মানুষ একটু শান্তির নিশ্বাস ফেলতে পারে। এছাড়া রংপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সকল সাংবাদিকরে কাছে সহযোগতা আশা করছি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোঃ তোফায়েল আহমেদ, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সালেকুজ্জামান সালেক, রংপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবির মানিক সহ অন্যান্য প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংবাদ শিরোনাম
রংপুরে নবনিযুক্ত পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
-
নুর ইসলাম চান রংপুর - আপডেট সময় ০৪:৫৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- 141
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























