পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ১নং মাটিভাংগা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আজাহার আলী(৫৫) এবং একই ইউনিয়নের চরমাটিভাংগা গ্রামের ইয়াবা ব্যবসায়ী মোঃ সোহাগ শেখ(৪০), পিং- কবির শেখ কে ২২ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছেন নাজিরপুর থানা-পুলিশ। এ ব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলামের সঙ্গে যোগযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, পুলিশের বিষেশ অভিযান চলমান, একজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা নিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজাহার আলীকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করে নাশকতার মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।
সংবাদ শিরোনাম
নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক
-
আকরাম আলী ডাকুয়া (নাজিরপুর) পিরোজপুর - আপডেট সময় ০২:৪০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- 1
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















