ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই চারটি করাতকল (স-মিল) পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে এসব করাতকলে বনাঞ্চলসহ বিভিন্ন স্থান থেকে কাগজপত্রবিহীন কাঠ সংগ্রহ করে দিন-রাত চেরাই করা হলেও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা গেছে, জুড়ী রেঞ্জের আওতাধীন অবৈধভাবে পরিচালিত করাতকলগুলোর নাম হলো কালীবাড়ি রোডের চৌধুরী স-মিল, পশ্চিম ভবানীপুরের মামুনুর রশিদ সাজুর স-মিল, বাছিরপুরের হোসেন মিয়ার (ভাড়ায় চালিত) স-মিল, ভবানীগঞ্জ বাজার গুদাম রোডের শেখ এন.জি জারিনের স-মিল। এসব করাতকলের প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না থাকলেও নিয়মিতভাবে কাঠ চেরাইয়ের কার্যক্রম চলছে। বিভিন্ন স্থান থেকে কাঠ এনে দিন-রাত এসব স-মিলে চেরাই করা হচ্ছে। এতে বনজ সম্পদ রক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ প্রশ্নের মুখে পড়ছে বলে মনে করছেন স্থানীয় পরিবেশসচেতন ব্যক্তিরা। অবৈধভাবে পরিচালিত এসব করাতকলে বিদ্যুৎ সংযোগ রয়েছে। সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই বন বিভাগের সংশ্লিষ্টদের নজরদারি ও সহযোগিতা ছাড়া এভাবে দীর্ঘদিন কার্যক্রম চালানো সম্ভব নয়। করাতকল বিধিমালা ২০১২ তে বলা আছে, কোন সরকারী অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠান, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য সমস্যা সৃষ্টি করে এমন স্থান এবং সংরক্ষিত বনভূমি বা সরকারি বনাঞ্চলের সীমানা থেকে কমপক্ষে ১০ কিলোমিটারের মধ্যে কোনো করাতকল স্থাপন করা যাবে না নিয়ম থাকলেও এসব নিয়মকে তোয়াক্কা না করে বন বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করে উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে এসব অবৈধ করাতকল। উল্লেখ্য, অবৈধ করাতকলগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা না করায় সরকার হারাচ্ছে রাজস্ব। এবিষয়ে জানতে চাইলে জুড়ী ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন আহমেদ বলেন, অবৈধ স-মিলগুলোর বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে। স-মিলগুলো উচ্ছেদ করতে হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সময় দেওয়ার কথা জানিয়েছেন। সময় পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জানতে চাইলে সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, যদি এইরকম থাকে যে কাগজপত্র নাই সেগুলো আমরা যাচাই করব কাগজপত্র না থাকলে আমরা ব্যবস্থা নেব। এ বিষয়ে জানতে চাইলে, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বানী চৌধুরী বলেন, বন বিভাগকে বলেছি তারা ব্যবস্থা নিচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ আব্দুর রহমান বলেন, লাইসেন্সবিহীন থাকলে আমরা উচ্ছেদ প্রস্তাব দেব ডিসি সাহেবের কাছে ম্যাজিস্ট্রেট নিয়োগ করলে উচ্ছেদ অভিযান হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

আপডেট সময় ০২:৪৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬