ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী Logo জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার : রাষ্ট্রপতি Logo হামজাকে নিয়ে মাথাব্যথা নেই পাকিস্তান গোলরক্ষকের! Logo সাধারণ নাকি গ্যান চার্জার, স্মার্টফোনের জন্য কোনটি ভালো? Logo সকালে উঠেই মুখে তিতা স্বাদ? Logo পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছেন শাকিব খান Logo সৌন্দর্য উপলব্ধি থেকে কৃতজ্ঞতার ৮ শিক্ষা Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সকালে উঠেই মুখে তিতা স্বাদ?

সকালে ঘুম ভেঙেছে, অথচ মুখে লেগে রয়েছে অদ্ভুত তিতা বা টক স্বাদ! এমন অভিজ্ঞতা অনেকেরই হয়। ঘুম থেকে ওঠার পর মুখ শুকিয়ে থাকা কিংবা জিভে কষটে ভাব অনুভব করাকে অনেকে স্বাভাবিক বলে মনে করেন। কারো ধারণা, আগের রাতে বেশি মসলাদার খাবার খাওয়ার কারণেই এমন হচ্ছে। তাই বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামান না। কিন্তু প্রতিদিন সকালে যদি একই সমস্যা দেখা দেয়, তাহলে সতর্ক হওয়া প্রয়োজন।
কেন ঘুম থেকে উঠেই মুখে তিতা স্বাদ হয়? কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব? আসুন জেনে নেওয়া যাক।
সকালে মুখে তিতা স্বাদ হওয়ার কারণ কী?
সকালে ঘুম থেকে ওঠার পর মুখে তিতা বা টক স্বাদ হওয়ার অন্যতম পরিচিত কারণ অ্যাসিড রিফ্লাক্স। আমাদের পাকস্থলীতে খাবার হজমের জন্য অ্যাসিড তৈরি হয়। কোনো কারণে সেই অ্যাসিড বা পাকস্থলীর উপাদান খাদ্যনালি দিয়ে উল্টো দিকে উঠে এলে তাকে অ্যাসিড রিফ্লাক্স বলা হয়। বিশেষ করে রাতে খাবার খেয়ে দ্রুত শুয়ে পড়লে এই সমস্যা বাড়তে পারে। এর ফলে মুখে টক বা তিতা স্বাদ, গলায় জ্বালাপোড়া, টক ঢেকুর কিংবা বুক জ্বালার মতো অস্বস্তি দেখা দেয়।
আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো মুখ শুকিয়ে যাওয়া। ঘুমের সময় স্বাভাবিকভাবেই লালা তৈরির পরিমাণ কিছুটা কমে যায়। লালা মুখের ভেতর আর্দ্র রাখতে এবং খাবারের অবশিষ্টাংশ পরিষ্কার করতে সাহায্য করে। কিন্তু শরীরে পানির ঘাটতি থাকলে কিংবা ঘুমের মধ্যে মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস থাকলে মুখ আরও বেশি শুকিয়ে যেতে পারে। তখন সকালে মুখে তিতা, কষটে বা দুর্গন্ধযুক্ত অনুভূতি হতে পারে।
এছাড়া দাঁত ও মাড়ির সমস্যা, জিভে জমে থাকা ব্যাকটেরিয়া এবং মুখের অপরিচ্ছন্নতাও এই সমস্যার কারণ হতে পারে। কিছু ওষুধের প্রভাবেও মুখে ধাতব বা তিতা স্বাদ তৈরি হয়। বিশেষ করে অ্যান্টিবায়োটিক ও কিছু অন্যান্য ওষুধ সেবনের পর এমনটা হতে পারে।
রাতের খাবারের অভ্যাসেও বাড়তে পারে সমস্যা
রাতে পেট ভরে খেয়েই বিছানায় যাওয়ার অভ্যাস আছে অনেকের। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস অ্যাসিড রিফ্লাক্সের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে অতিরিক্ত তেল, চর্বি ও ঝাল-মসলাযুক্ত খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়লে পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালিতে উঠে আসার আশঙ্কা থাকে।
তাই রাতের খাবার খাওয়ার পর অন্তত তিন ঘণ্টা অপেক্ষা করে ঘুমাতে যাওয়া ভালো। পাশাপাশি রাতে অতিরিক্ত খাবার না খেয়ে পরিমিত খাবার খাওয়ার অভ্যাস করুন। এতে হজমের অস্বস্তি কমতে পারে এবং সকালে মুখে টক বা তিতা স্বাদ হওয়ার প্রবণতাও কমতে পারে।
সকালে মুখের তিতা স্বাদ দূর করবেন যেভাবে
এই সমস্যা থেকে মুক্তি পেতে খুব জটিল কিছু করার প্রয়োজন নেই। প্রতিদিনের কয়েকটি অভ্যাসে পরিবর্তন আনলেই উপকার পাওয়া সম্ভব।
ঘুম থেকে উঠে পানি পান করুন
সকালে ঘুম থেকে ওঠার পর এক গ্লাস পানি পান করুন। এতে মুখের শুষ্কতা কমতে সাহায্য করবে। সারা দিনও পর্যাপ্ত পানি পান করার অভ্যাস বজায় রাখুন।
দাঁতের পাশাপাশি জিভ পরিষ্কার করুন
প্রতিদিন সকালে ও রাতে দাঁত ব্রাশ করুন। পাশাপাশি জিভের ওপর জমে থাকা আস্তরণও আলতোভাবে পরিষ্কার করুন। এতে মুখের ব্যাকটেরিয়া ও দুর্গন্ধ কমাতে সাহায্য হবে।
রাতের খাবারের সময় পরিবর্তন করুন
ঘুমানোর অন্তত তিন ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন। খাওয়ার পরপরই বিছানায় শুয়ে পড়বেন না।
ঝাল ও চর্বিযুক্ত খাবার কমান
অতিরিক্ত ঝাল, তেল-মসলা ও চর্বিযুক্ত খাবার অ্যাসিড রিফ্লাক্স বাড়াতে পারে। তাই রাতে এসব খাবার কম খাওয়ার চেষ্টা করুন।
চা-কফি খাওয়ার পরিমাণে নজর দিন
কারো কারো ক্ষেত্রে চা, কফি বা ক্যাফেইনযুক্ত পানীয় অ্যাসিড রিফ্লাক্স বাড়িয়ে দিতে পারে। এমন সমস্যা হলে এগুলোর পরিমাণ কমিয়ে দেখুন।
মুখের পরিচ্ছন্নতা বজায় রাখুন
নিয়মিত দাঁত ব্রাশ, ফ্লস ব্যবহার এবং প্রয়োজন অনুযায়ী দাঁতের চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। মুখের ভেতরে কোনো সংক্রমণ থাকলে সেটিরও চিকিৎসা প্রয়োজন।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
মাঝেমধ্যে সকালে মুখে তিতা স্বাদ হওয়া নিয়ে অতিরিক্ত চিন্তার প্রয়োজন নেই। তবে নিয়মিত এমন হলে কিংবা পরিচ্ছন্নতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের পরও সমস্যা না কমলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে বুক জ্বালা, বারবার বমি বমি ভাব, গিলতে অসুবিধা, মুখে ঘা কিংবা অকারণে ওজন কমার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা করবেন না। খাবার গিলতে খুব কষ্ট হলে দ্রুত চিকিৎসা নিন।
সকালে মুখে তিতা স্বাদ মানেই বড় কোনো রোগ নয়। তবে শরীরের ছোটখাটো পরিবর্তনকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। সঠিক কারণ শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিলেই অনেক ক্ষেত্রে এই অস্বস্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই প্রতিদিনের স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন, সুস্থ থাকুন।
সূত্র: মায়ো ক্লিনিক, ইন্ডিয়া টুডে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী

সকালে উঠেই মুখে তিতা স্বাদ?

আপডেট সময় ০৫:৫৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬