ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ Logo বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : আমান উল্লাহ আমান Logo পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী : মীর শাহে আলম Logo নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন আহ্বান পরিবেশমন্ত্রীর Logo শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা Logo চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী Logo গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী Logo বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী Logo সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

গজারিয়ায় বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) মুন্সীগঞ্জের গজারিয়া সরকারি পাইলট মডেল হাইস্কুল কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর মেধাবৃত্তি পরীক্ষায় মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলার সপ্তম থেকে দশম শ্রেণির মোট ২ হাজার ৮৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য আবেদন করেছে। পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও আইসিটি বিষয়ে ১৫ নম্বর করে এবং সাধারণ জ্ঞান, মুন্সীগঞ্জ ও বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন সম্পর্কে ১০ নম্বরসহ মোট ৮০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কার্যক্রমের জন্য অতিরিক্ত ১০ নম্বরের ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সাধারণ ও ট্যালেন্টপুল এই দুই বিভাগে বৃত্তি প্রদান করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ৩ হাজার থেকে ৪ হাজার টাকা নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হবে। বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরার সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরীক্ষার দায়িত্বে ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক জসিম মোল্লা। গজারিয়া উপজেলা শাখার সভাপতি বিল্লাল প্রধান, কেন্দ্র সচিব। হল সুপার মো. মিনার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্টরা পরীক্ষার কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করেন। এ সময় গজারিয়া সরকারি পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান সার্বিক সহযোগিতা করেন। ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ২০১৮ সালে প্রতিষ্ঠিত বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও মানবসেবামূলক সংগঠন। সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০২২ সালে মেধাবৃত্তি কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে গত বছর থেকে গজারিয়া উপজেলায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। প্রতি বিদ্যালয় থেকে ২৪ জন করে শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পায়। শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ মেধাবীদের মূল্যায়নের মাধ্যমে বৃত্তির জন্য নির্বাচন করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ, পড়াশোনায় উৎসাহ সৃষ্টি এবং আগামী প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ

গজারিয়ায় বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা

আপডেট সময় ০২:৩২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬