ঢাকা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ Logo নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ Logo যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ Logo আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো Logo অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির Logo মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে লিটন

বগুড়ায় নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’Ñএ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বগুড়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়। সকাল সাড়ে ৯টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। এ সময় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বগুড়া ডায়াবেটিক সমিতির আজীবন সদস্যরাও উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথি, বগুড়া ডায়াবেটিক সমিতির প্রশাসক মোহা. আতাউর রহমান এবং হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে সমিতি প্রাঙ্গণে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়ের ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে গ্লুকোমিটারের মাধ্যমে প্রায় ৩০০ জনের রক্তের ডায়াবেটিস পরীক্ষা করা হয়। পরীক্ষায় যাদের ডায়াবেটিস শনাক্ত হয়েছে, তাদের মেডিকেল অফিসাররা প্রয়োজনীয় চিকিৎসা ও পরবর্তী করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। এদিকে সকাল সাড়ে ১০টা থেকে বগুড়া ডায়াবেটিক সমিতির প্রশাসক মোহা. আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি এ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরু, হাসপাতালের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও গাইনি বিশেষজ্ঞ ডা. রোকশানা বানু এবং হাসপাতালের পরিচালক (চিকিৎসা সেবা) ডা. মো. মোস্তফা কামাল। সভাটি সঞ্চালনা করেন হাসপাতালের পুষ্টি কর্মকর্তা ফারহানা আফরিন। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে ডায়াবেটিস বিশ্বব্যাপী অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশেও ডায়াবেটিসের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। এ রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ১৯৯১ সাল থেকে ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালন করা হচ্ছে। বক্তারা আরও বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি নিয়মিত শারীরিক পরিশ্রম, সুষম খাদ্যাভ্যাস এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ইতোমধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন, তাদের নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যদিকে যারা এখনো ডায়াবেটিসে আক্রান্ত হননি, তাদেরও রোগটি প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে। বক্তারা বগুড়া ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসাসেবার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, হাসপাতালটি সঠিকভাবে পরিচালিত হওয়া এবং রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করার কারণে দিন দিন রোগীদের আস্থা ও ভরসার জায়গা হয়ে উঠছে। তুলনামূলক কম খরচে চিকিৎসাসেবা পাওয়ায় অসহায় ও নি¤œবিত্ত রোগীরাও এখানে চিকিৎসা নিতে আসছেন। তারা আরও বলেন, আমরা যেভাবে নিজেদের বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, ঠিক সেভাবেই শহর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের নিতে হবে। সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে বিভিন্ন রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। সুস্থ ও সুন্দর জীবনের জন্য ডায়াবেটিস সম্পর্কে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বগুড়া ডায়াবেটিক সমিতির কর্মকর্তা, চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আজীবন সদস্য এবং বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার

বগুড়ায় নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

আপডেট সময় ০২:৩৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬