ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ Logo নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ Logo যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ Logo আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো Logo অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির Logo মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে লিটন

নেত্রকোনায় ৪১কিলোমিটার মগড়া নদী খনন কাজের শুভ উদ্বোধন

নেত্রকোনা জেলার অন্তর্গত মগড়া নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্প” কাজ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের পিছনে মগড়া নদীর পাড়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নেত্রকোনা এই উদ্বোধন কাজের আয়োজন করে। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার মনিজা খাতুন প্রমুখ। প্রধান অতিথি হিসেবে ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেন, নদী হলো এক জীবন সত্বা। নদী বাচলে বাংলাদেশ বাচবে। নদীর নাব্যতা রক্ষা ও স্বাভাবিক গতি প্রবাহ ফিরিয়ে বর্তমান সরকার নদী খননের কাজ শুরু করেছে। যত প্রভাবশালী ব্যাক্তিই হোক না কেন। কাউকে নদী দূষন ও দখল করতে দেয়া হবে না। তিনি নদী খননের মাধ্যমে নদীকে পুনরুজ্জীবিত করন, নদীর স্বাভাবিক গতি প্রবাহ ফিরিয়ে আনা এবং নদীর নাব্যতা বৃদ্ধি করে কৃষি কাজে সেচের সুবিধা বৃদ্ধি এবং সারা বছর গৃহস্থালি কাজ কর্মে নদীর পানি ব্যবহারে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন বলেন, মগড়া নদী পুনরুজ্জীবিত করন প্রকল্পের আওতায় ৪৮ কোটি ৪৯ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে ৭টি প্যাকেজের মাধ্যমে ৪১ কিলোমিটার নদী খনন করা হবে। আগামী ৩০ জুনের মধ্যে নদী খননের কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার

নেত্রকোনায় ৪১কিলোমিটার মগড়া নদী খনন কাজের শুভ উদ্বোধন

আপডেট সময় ০২:৩৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬