ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাঙ্গামাটির হোসাইনের নেতৃত্বে হংকংয়ে বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন Logo মৃত্যুর সাড়ে ৭ মাস পরও রেহাই নেই! সন্ত্রাসবিরোধী মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা Logo কিশোরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত: ডায়াবেটিক হাসপাতালের ১০ তলা ভবন নির্মাণের আশ্বাস Logo মোংলায় শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি সিলেটে গ্রেফতার Logo মঠবাড়িয়ায় অঙ্গন টাওয়ারে রহস্যজনক অগ্নিকান্ড, পুড়ল ৩ বিদ্যুতের মিটার থানায় লিখিত অভিযোগ দুই দিনেও উদঘাটন হয়নি আগুনের রহস্য Logo উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত Logo উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু ন্যায্যতার দাবি Logo ‘সৈয়দ জুনাব আলী আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগার’ বইপ্রেম সৃষ্টি করছে নিঝুম পল্লীতে Logo ফরিদপুরে নানা আয়োজনে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‌্যালি, সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সুনামগঞ্জের মধ্যনগর থেকে নেত্রকোনার কলমাকান্দা পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন দুই উপজেলার দুই শতাধিক মানুষ। প্রয়োজনীয় ব্রিজ ও কালভার্ট নির্মাণ করে পানি প্রবাহ সচল রাখার মাধ্যমে সড়কটি সারা বছর চলাচলযোগ্য (অলওয়েদার) করার দাবি জানিয়েছেন তাঁরা। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় ‘সংযোগ, সুরক্ষা ও টেকসই উন্নয়নে চাই মধ্যনগর টু কলমাকান্দা সড়ক’ স্লোগানে দুই উপজেলার এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, কৃষক, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, মধ্যনগর ও কলমাকান্দার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় দুই উপজেলার মানুষকে দীর্ঘদিন ধরে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটি টেকসই সড়ক নির্মিত হলে দুই অঞ্চলের মানুষের যোগাযোগ সহজ হবে। পাশাপাশি হাওরের উৎপাদিত কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিক্ষার্থীদের যাতায়াত এবং চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ বাড়বে। এতে দুই উপজেলার আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। মানববন্ধনে মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাসার বলেন, মধ্যনগর থেকে কলমাকান্দা পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ গড়ে উঠলে দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। কৃষিপণ্য সহজে বাজারজাত করা যাবে। শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে। তিনি আরও বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটি টেকসই ও সারা বছর চলাচলযোগ্য সড়ক। এ দাবি বাস্তবায়নে কলমাকান্দা-দুর্গাপুর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের প্রয়োজনীয় উদ্যোগ কামনা করেন তিনি। চিকিৎসক ডা. মুক্তাদির হোসেন সুজন বলেন, মধ্যনগর ও কলমাকান্দার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় জরুরি চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রেও মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। সড়কটি নির্মিত হলে রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সহজ হবে। তাই জনস্বার্থে অবিলম্বে এ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। উপজেলা যুবদলের স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া বলেন, একটি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে উন্নত যোগাযোগব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মধ্যনগর ও কলমাকান্দার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হলে বিশেষ করে কৃষক, শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা বেশি উপকৃত হবেন। মধ্যনগর প্রতিনিধি সাইদুর রহমান জিয়া জানান,মানববন্ধনে বক্তারা দ্রুত সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় সমীক্ষা ও পরিকল্পনা গ্রহণ করে সড়কটি নির্মাণের কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কামাল হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান মানিক,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক চয়ন দেবনাথ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পি ও মনোয়ার হোসেন মুন্না,শিপলু সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটির হোসাইনের নেতৃত্বে হংকংয়ে বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় ০২:৩৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬