ঢাকা ১২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ Logo বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : আমান উল্লাহ আমান Logo পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী : মীর শাহে আলম Logo নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন আহ্বান পরিবেশমন্ত্রীর Logo শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা Logo চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী Logo গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী Logo বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী Logo সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ

নড়াইলের কালিয়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ের বিরুদ্ধে পরিশোধিত ঋণ পুনরায় আদায়, মনগড়া বকেয়া দেখানো ও ঋণগ্রহীতাদের হয়রানির অভিযোগ উঠেছে। ৬-৭ বছর আগে ঋণ পরিশোধের প্রমাণ থাকা সত্ত্বেও অনেককে খেলাপি দেখিয়ে নোটিশ দেওয়া েেহয়ছে। এমনকি মৃত ঋণগ্রহীতাদের পরিবারের কাছেও সুদসহ বকেয়া দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১২ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগ অনুযায়ী, বিআরডিবির জুনিয়র অফিসার মনিরুজ্জামান বিভিন্ন যুক্তি ও পুলিশি ভয় দেখিয়ে ঋণগ্রহীতাদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছেন। আইনি ঝামেলার ভয়ে অনেক দরিদ্র গ্রাহক পরিশোধিত ঋণের টাকা আবারও দিতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা। বিলবাউজ গ্রামের মাছুরা বেগম জানান, তাঁর স্বামী খায়রুল শেখের পাসবইয়ে ২০১৯ সালে মাঠকর্মীর স্বাক্ষরসহ ঋণ পরিশোধের তথ্য থাকলেও তাকে তিন হাজার টাকা খেলাপি দেখিয়ে আদায় করা হয়েছে। একই গ্রামের মারুফ শেখ ২০১৪ সালে সাড়ে ৯ হাজার টাকা ঋণ নিয়ে ২০২০ সালে সম্পূর্ণ পরিশোধের প্রমাণ থাকা সত্ত্বেও ১৯ হাজার টাকার বকেয়া নোটিশ দেওয়া হয়েছে। অপর ভুক্তভোগী রেজাউল সরদার ২০১৪ সালে সাড়ে ১২ হাজার টাকা ঋণ নিয়ে ২০১৯ সালে সাড়ে ১৯ হাজার টাকা পরিশোধ করেন। পাসবই ও ব্যাংক স্লিপ থাকা সত্ত্বেও তাঁর ২ হাজার ৬১ টাকা সঞ্চয় ফেরত দেওয়া হয়নি, উল্টো সাড়ে ৩ হাজার টাকা বকেয়া নোটিশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের উপস্থিতিতে অফিসের রেজুলেশন বই যাচাই করে তাঁর ১ হাজার ৬৬১ টাকা ফেরত পাওয়ার তথ্য পাওয়া যায়। অন্যদিকে, মৃত ঋণগ্রহীতাদের পরিবারের কাছেও মূল টাকার সঙ্গে সুদ যোগ করে মনগড়া বকেয়ার হিসাব পাঠানো হয়েছে। মাঠকর্মীর ভুল ও অফিসের হিসাবের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপিয়ে এভাবে টাকা আদায় করা হচ্ছে বলে তাদের দাবি। ভুক্তভোগীদের বক্তব্য গরীবের রক্ত চুষে চলছে কালিয়ার বিআরডিবি অফিস তারা হয়রানি বন্ধ, অনিয়মের তদন্ত, পরিশোধের প্রমান থাকা সত্ত্বেও নেওয়া টাকা ফেরতসহ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলের মতে, কোনো মাঠকর্মীর ভুলের দায় গ্রাহকদের ওপর চাপানো গ্রহণযোগ্য নয়। ঋণ পরিশোধের পর দীর্ঘদিন পেরিয়ে যাওয়ায় অনেকে পাসবই ও ব্যাংক স্লিপ হারিয়ে ফেলেছেন। সে ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব নথি, গ্রাহকদের ঋন পরিশোধের প্রমান ও হিসাব যাচাই করে প্রকৃত অবস্থা নির্ধারণ করা উচিত। উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র (অঃদাঃ) বলেন, এ বিষয়ে ইউএনও কালিয়ার সঙ্গে কথা হয়েছে এবং তিন সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে এ ঘটনার তদন্ত করে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে সমাধান করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ

কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ

আপডেট সময় ০২:৩৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬