ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাঙ্গামাটির হোসাইনের নেতৃত্বে হংকংয়ে বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন Logo মৃত্যুর সাড়ে ৭ মাস পরও রেহাই নেই! সন্ত্রাসবিরোধী মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা Logo কিশোরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত: ডায়াবেটিক হাসপাতালের ১০ তলা ভবন নির্মাণের আশ্বাস Logo মোংলায় শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি সিলেটে গ্রেফতার Logo মঠবাড়িয়ায় অঙ্গন টাওয়ারে রহস্যজনক অগ্নিকান্ড, পুড়ল ৩ বিদ্যুতের মিটার থানায় লিখিত অভিযোগ দুই দিনেও উদঘাটন হয়নি আগুনের রহস্য Logo উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত Logo উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু ন্যায্যতার দাবি Logo ‘সৈয়দ জুনাব আলী আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগার’ বইপ্রেম সৃষ্টি করছে নিঝুম পল্লীতে Logo ফরিদপুরে নানা আয়োজনে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‌্যালি, সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

ফরিদপুরে নানা আয়োজনে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা ও পুরস্কার বিতরণের মাধ্যমে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সুজন ফরিদপুর জেলা কমিটির আয়োজনে ১৩ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরবর্তীতে কবি জসীমউদ্দীনের বাড়িতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুজন ফরিদপুর জেলা কমিটির সভাপতি লিয়াকত হোসেন কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, সুজন এর জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্টালিন, সাইফুল ইসলাম অহিদ, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, রেহেনা পিয়া, অধ্যাপক শরীফ জাহিদ হোসেন, সদরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আজাদ, সালথা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, মধুখালী উপজেলা কমিটির সভাপতি নুর নবী এবং নগরকান্দা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তুহিন। সুজন এর ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, নগরকান্দা শাখার সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, যুগ্ম- সম্পাদক একে আজাদ তালুকদার, দপ্তর সম্পাদক কবিরুজ্জামান সাহেব, সদরপুর উপজেলা শাখার সভাপতি কবির হোসেন, বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি বাবলু হোসেনসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সুজন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় ও সামাজিক কর্মকা-ে জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সুজনের কার্যক্রম আরও জোরদার করারও আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটির হোসাইনের নেতৃত্বে হংকংয়ে বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন

ফরিদপুরে নানা আয়োজনে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০২:৪১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬