ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাঙ্গামাটির হোসাইনের নেতৃত্বে হংকংয়ে বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন Logo মৃত্যুর সাড়ে ৭ মাস পরও রেহাই নেই! সন্ত্রাসবিরোধী মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা Logo কিশোরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত: ডায়াবেটিক হাসপাতালের ১০ তলা ভবন নির্মাণের আশ্বাস Logo মোংলায় শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি সিলেটে গ্রেফতার Logo মঠবাড়িয়ায় অঙ্গন টাওয়ারে রহস্যজনক অগ্নিকান্ড, পুড়ল ৩ বিদ্যুতের মিটার থানায় লিখিত অভিযোগ দুই দিনেও উদঘাটন হয়নি আগুনের রহস্য Logo উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত Logo উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু ন্যায্যতার দাবি Logo ‘সৈয়দ জুনাব আলী আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগার’ বইপ্রেম সৃষ্টি করছে নিঝুম পল্লীতে Logo ফরিদপুরে নানা আয়োজনে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‌্যালি, সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু ন্যায্যতার দাবি

চরফ্যাশনে ভয়াল ১২ নভেম্বর স্মরণে সাংবাদিকদের আলোচনা সভা

১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহ প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে ভোলা জেলার প্রায় ২লক্ষাধিক নিহতদের স্মরণ এবং প্রস্তাবিত উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ভোলার চরফ্যাশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় চরফ্যাশন প্রেসক্লাবের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাইনউদ্দিন জমাদারের সঞ্চালনায় প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. কামাল মিয়াজীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রেসক্লাব সহসভাপতি এম. আবু সিদ্দিক, সাধারণ সম্পাদক কামাল গোলদার, কোস্ট ফাউন্ডেশন ভোলা-জেলা পরিচালক রাশেদা বেগম,কাউন্সিলর আকতারুল আলম সামু, প্রেসক্লাবের নির্বাহী সদস্য এম আমির হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক অশোাক সাহা এবং উপজেলা বিজেপি নেতা ছালাহ উদ্দিন মুরাদ। এছাড়াও ভিডিও কনফারেন্সে কথা বলেন, প্রেসক্লাব সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ। বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহ ঘূর্ণিঝড় উপকূলীয় মানুষের ইতিহাসে এক গভীর শোক ও বেদনার অধ্যায়। ওই প্রাকৃতিক দুর্যোগে অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনা আজও উপকূলবাসীর স্মৃতিতে অমলিন। নতুন প্রজন্মের কাছে এ ভয়াবহ ইতিহাস তুলে ধরা এবং উপকূলীয় মানুষের অধিকার প্রতিষ্ঠায় ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া জরুরি। সভা শেষে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে উপকূল দিবস ঘোষণা এবং উপকূলীয় মানুষের অধিকার ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটির হোসাইনের নেতৃত্বে হংকংয়ে বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন

উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু ন্যায্যতার দাবি

আপডেট সময় ০২:৪৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬