ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাঙ্গামাটির হোসাইনের নেতৃত্বে হংকংয়ে বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন Logo মৃত্যুর সাড়ে ৭ মাস পরও রেহাই নেই! সন্ত্রাসবিরোধী মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা Logo কিশোরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত: ডায়াবেটিক হাসপাতালের ১০ তলা ভবন নির্মাণের আশ্বাস Logo মোংলায় শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি সিলেটে গ্রেফতার Logo মঠবাড়িয়ায় অঙ্গন টাওয়ারে রহস্যজনক অগ্নিকান্ড, পুড়ল ৩ বিদ্যুতের মিটার থানায় লিখিত অভিযোগ দুই দিনেও উদঘাটন হয়নি আগুনের রহস্য Logo উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত Logo উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু ন্যায্যতার দাবি Logo ‘সৈয়দ জুনাব আলী আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগার’ বইপ্রেম সৃষ্টি করছে নিঝুম পল্লীতে Logo ফরিদপুরে নানা আয়োজনে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‌্যালি, সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত

কুড়িগ্রামের উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের দাগারকুঠি এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের নির্মম হত্যাযজ্ঞে ৬৯৭ জন নিরস্ত্র মানুষ প্রাণ হারান। মুক্তিযুদ্ধের ইতিহাসে এটি অন্যতম এক কলঙ্কজনক ও শোকাবহ অধ্যায়।দিবসটি উপলক্ষে শুক্রবার(১৩ নভেম্বর) সকালে ‘হাতিয়া যুব প্রচেষ্টা’র উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, কালো পতাকা অর্ধনমিত রাখা, শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হায়দার আলী মিঞা, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শওকত আলী সরকার, হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন প্রমুখ। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৩ নভেম্বর ভোরে পাকিস্তানি বাহিনী স্থানীয় রাজাকারদের সহযোগিতায় হাতিয়ার সাতটি গ্রামে অতর্কিত হামলা চালিয়ে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। দিনভর চলা এই তা-বে ৬৯৭ জন নিরস্ত্র মানুষ শহিদ হন এবং অসংখ্য বাড়িঘর পুড়ে যায়। স্থানীয়রা শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, নামসংবলিত স্মৃতিফলক স্থাপন এবং শহিদ পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন। অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটির হোসাইনের নেতৃত্বে হংকংয়ে বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন

উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত

আপডেট সময় ০২:৪৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬