ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাহিত্য সংস্কৃতির চর্চা ছাড়া মননশীল রাজনৈতিক কর্মী ও নেতা তৈরি হয় না:এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের Logo বোয়ালমারী প্রাণিসম্পদ দপ্তরে অনিয়মের অভিযোগ; প্রশ্নের মুখে উন্নয়ন বরাদ্দ ও মাঠসেবা Logo ঈশ্বরগঞ্জে গভীর রাতে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা-যুবক গ্রেফতার Logo সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন Logo বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি, সিলেটের নতুন কমিটি গঠন Logo সুনামগঞ্জের ৪৪৪টি পূজামন্ডপে সম্পন্ন হলো শারদীয় দুর্গাপূজা, প্রতিমা বির্সজনে সমাপ্ত Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় সেই জলকদর খালে এবার নির্মিত হবে পাকা সেতু Logo রাউজান কদলপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রাক্তন ছাত্র সমিতির বই বিতরণ Logo মতলবে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Logo জগন্নাথকাঠীতে রাতের অন্ধকারে সন্ত্রাসী কায়দায় প্রতিষ্ঠানে তালা!

লালমোহনে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ভোলার লালমোহন উপজেলায় ৬ হাজার ৫৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার এবং বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সার এবং বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।
২০২৫-২৬ অর্থবছরে খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী ধান ও তিল আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে এ সার এবং বীজ বিতরণ করা হবে। এরমধ্যে ৬ হাজার ৫০০ জন কৃষক ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। এছাড়া আরও ৪০ জন কৃষক ১ কেজি করে তিলের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পাবেন। লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইনের সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহ, ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার, প্রেসক্লাবের সভাপতি মো. সোহেল আজিজ শাহীন, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আতিকুর রহমান আবু তৈয়বসহ উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাহিত্য সংস্কৃতির চর্চা ছাড়া মননশীল রাজনৈতিক কর্মী ও নেতা তৈরি হয় না:এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

লালমোহনে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় ০৫:০০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬