ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী! Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ Logo বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : আমান উল্লাহ আমান Logo পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী : মীর শাহে আলম Logo নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন আহ্বান পরিবেশমন্ত্রীর Logo শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা Logo চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী Logo গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী Logo বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে নীরবে, শরীরের যেসব লক্ষণ অবহেলা করবেন না

প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং আক্রান্ত ব্যক্তিদের সঠিক চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করাই এ দিবসের মূল লক্ষ্য। ডায়াবেটিস বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা। জীবনযাত্রার পরিবর্তন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব এবং বংশগত ঝুঁকির কারণে এ রোগের প্রকোপ বাড়ছে। উদ্বেগের বিষয় হলো, অনেক মানুষ দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত থাকলেও কোনো লক্ষণ অনুভব করেন না। ফলে রোগটি ধীরে ধীরে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি করতে পারে।
ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি বিপাকীয় রোগ, যেখানে রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। সাধারণত অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোন শরীরের কোষে গ্লুকোজ প্রবেশ ও ব্যবহার করতে সাহায্য করে। ইনসুলিনের ঘাটতি হলে অথবা শরীর ইনসুলিন যথাযথভাবে ব্যবহার করতে না পারলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। দীর্ঘদিন রক্তে শর্করা বেশি থাকলে রক্তনালি, হৃদ্‌যন্ত্র, কিডনি, চোখ ও স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে।
ডায়াবেটিসের কারণ ও ঝুঁকিপূর্ণ বিষয়
ডায়াবেটিস হওয়ার পেছনে একাধিক কারণ কাজ করে। পরিবারের বাবা-মা, ভাইবোন বা নিকটাত্মীয়ের ডায়াবেটিস থাকলে ঝুঁকি বাড়ে। অতিরিক্ত ওজন, বিশেষ করে পেটের মেদ, শারীরিক পরিশ্রমের অভাব, দীর্ঘসময় বসে থাকা, অতিরিক্ত মিষ্টি ও ক্যালরিসমৃদ্ধ খাবার গ্রহণ এবং কোমল পানীয় পান টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে।
বয়স বাড়ার সঙ্গে ঝুঁকি বাড়লেও বর্তমানে তরুণদের মধ্যেও এ রোগ দেখা যাচ্ছে। উচ্চ রক্তচাপ, রক্তে ক্ষতিকর চর্বির আধিক্য, ঘুমের অনিয়ম, ধূমপান এবং কিছু হরমোনজনিত সমস্যাও ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। নারীদের ক্ষেত্রে গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস এবং পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) থাকলে ভবিষ্যতে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে।
তবে সব ধরনের ডায়াবেটিসের কারণ এক নয়। টাইপ-১ ডায়াবেটিস সাধারণত শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার ভুল প্রতিক্রিয়ায় অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষ ধ্বংস হওয়ার কারণে হয়। এটি শুধু খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার কারণে হয় না।
ডায়াবেটিসের লক্ষণ
ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে অনেকের কোনো লক্ষণ নাও থাকতে পারে। তবে সাধারণত যেসব লক্ষণ দেখা যায় সেগুলো হলো-
ঘন ঘন প্রস্রাব হওয়া, বিশেষ করে রাতে।
অতিরিক্ত পিপাসা ও ক্ষুধা অনুভব করা।
খাবার খাওয়ার পরও ওজন কমে যাওয়া।
অস্বাভাবিক ক্লান্তি ও দুর্বলতা।
চোখে ঝাপসা দেখা।
ক্ষত শুকাতে দেরি হওয়া।
ত্বকে চুলকানি ও বারবার সংক্রমণ হওয়া।
হাত-পায়ে ঝিনঝিন, জ্বালাপোড়া বা অবশভাব অনুভব করা।
টাইপ-১ ডায়াবেটিসে কখনো কখনো অল্প সময়ের মধ্যে তীব্র উপসর্গ দেখা দিতে পারে। বমি, পেটব্যথা, দ্রুত ও গভীর শ্বাস, অতিরিক্ত দুর্বলতা বা নিঃশ্বাসে ফলের মতো গন্ধ দেখা দিলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের আশঙ্কা থাকে। এটি জরুরি চিকিৎসার বিষয়।
ডায়াবেটিস প্রধানত কয়েক ধরনের-
টাইপ-১ ডায়াবেটিস
শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষ নষ্ট করে দেয়। ফলে শরীরে ইনসুলিন তৈরি হয় না বা খুব কম হয়। এ ধরনের রোগীর জীবনধারণের জন্য নিয়মিত ইনসুলিন গ্রহণ অপরিহার্য।
টাইপ-২ ডায়াবেটিস
শরীরের কোষ ইনসুলিনের প্রতি যথাযথ সাড়া দেয় না এবং পরবর্তী সময়ে ইনসুলিন উৎপাদনও কমে যেতে পারে। এটি সবচেয়ে বেশি দেখা যায়। খাদ্যাভ্যাস, অতিরিক্ত ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা ও বংশগত প্রবণতা এর ঝুঁকির সঙ্গে সম্পর্কিত।
গর্ভকালীন ডায়াবেটিস
গর্ভাবস্থায় প্রথমবার রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে তাকে গর্ভকালীন ডায়াবেটিস বলা হয়। এতে মা ও শিশুর বিভিন্ন জটিলতার ঝুঁকি বাড়তে পারে। সন্তান জন্মের পর অনেকের রক্তে শর্করা স্বাভাবিক হলেও ভবিষ্যতে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি থেকে যায়।
অন্যান্য বিশেষ ধরনের ডায়াবেটিস
অগ্ন্যাশয়ের রোগ, নির্দিষ্ট জিনগত সমস্যা, হরমোনজনিত অসুস্থতা কিংবা কিছু ওষুধের প্রভাবে ডায়াবেটিস হতে পারে।
নারী, পুরুষ ও শিশুদের ডায়াবেটিসের ঝুঁকি
নারীদের ক্ষেত্রে গর্ভকালীন ডায়াবেটিস মা ও শিশুর স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। গর্ভাবস্থায় রক্তে শর্করা নিয়ন্ত্রণে না থাকলে শিশুর অতিরিক্ত ওজন, প্রসবজনিত জটিলতা এবং নবজাতকের রক্তে শর্করা কমে যাওয়ার আশঙ্কা থাকে। ভবিষ্যতে মা ও সন্তানের টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও বাড়তে পারে।
পুরুষদের ক্ষেত্রে ডায়াবেটিসের কারণে হৃদ্‌রোগ, কিডনি ও স্নায়ুর সমস্যা ছাড়াও যৌনস্বাস্থ্যে জটিলতা দেখা দিতে পারে। তবে নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস একইভাবে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষতি করতে পারে।
শিশুদের মধ্যে টাইপ-১ ডায়াবেটিস বেশি পরিচিত হলেও বর্তমানে শিশু-কিশোরদের মধ্যেও টাইপ-২ ডায়াবেটিস দেখা যাচ্ছে। অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাবার, কোমল পানীয় এবং খেলাধুলা ও শারীরিক কর্মকাণ্ডের অভাব এর ঝুঁকি বাড়ায়। শিশুর অতিরিক্ত পিপাসা, ঘন ঘন প্রস্রাব, অকারণে ওজন কমে যাওয়া বা অস্বাভাবিক দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে ঘরোয়া যত্ন ও করণীয়
ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সুশৃঙ্খল জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের খাবারে শাকসবজি, পরিমিত ফল, ডাল, মাছ, ডিম ও আঁশযুক্ত খাবার রাখতে হবে। অতিরিক্ত চিনি, মিষ্টি, কোমল পানীয়, ভাজাপোড়া ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার কমাতে হবে। একবারে বেশি না খেয়ে পরিমিত পরিমাণে নিয়ম মেনে খাবার গ্রহণ করা ভালো।
নিয়মিত হাঁটা, সাইকেল চালানো, সাঁতার বা উপযোগী শারীরিক ব্যায়াম করতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক কর্মকাণ্ডের লক্ষ্য রাখা যেতে পারে। দীর্ঘসময় একটানা বসে না থেকে মাঝেমধ্যে উঠে হাঁটাচলা করা উচিত। অতিরিক্ত ওজন থাকলে ধীরে ধীরে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানোর চেষ্টা করতে হবে।
পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং ধূমপান পরিহার করাও জরুরি। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা, চোখ ও কিডনির পরীক্ষা এবং পায়ের যত্ন নিতে হবে। প্রতিদিন পায়ের ত্বক ও আঙুলের ফাঁক পরীক্ষা করা, পরিষ্কার-শুকনো রাখা এবং আরামদায়ক জুতা ব্যবহার করা প্রয়োজন।
চিকিৎসকের পরামর্শ ছাড়া ইনসুলিন বা ওষুধ বন্ধ করা কিংবা মাত্রা পরিবর্তন করা উচিত নয়। কোনো ভেষজ বা ঘরোয়া উপাদান ডায়াবেটিসের প্রমাণিত চিকিৎসার বিকল্প নয়। এসব ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
বিশ্ব ডায়াবেটিস দিবসের অঙ্গীকার হোক-ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সময়মতো পরীক্ষা, আক্রান্তদের সঠিক চিকিৎসা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা। ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও রাষ্ট্রীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি ও জটিলতা কমানো সম্ভব। মনে রাখতে হবে, সচেতনতাই প্রতিরোধের প্রথম ধাপ এবং সময়মতো চিকিৎসাই সুস্থ জীবনের অন্যতম ভিত্তি।
লেখক : কলাম লেখক ও জনস্বাস্থ্য বিশ্লেষক, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী!

ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে নীরবে, শরীরের যেসব লক্ষণ অবহেলা করবেন না

আপডেট সময় ০৮:৫৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬