পুষ্টি বৈষম্য দূরীকরণ ও সুষম খাদ্য বন্টনের জন্য পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিকলীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনালগ্নে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজিব ঘোষ। তিনি বলেন, শিশু ও গর্ভবতী মায়েদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। নিকলী হাওর এলাকাটি অবহেলিত। আমরা চেষ্টা করছি পুষ্টি সম্পর্কে সকলকে সচেতন করতে। বেশিরভাগ গর্ভবতী মায়ের জন্য আমাদের এ ক্যাম্পেইন গুরুত্ব দিচ্ছি। এলাকার সকলেই এগিয়ে আসতে হবে সচেতনতার জন্য। পাশাপাশি তিনি আরো বলেন, হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্পর্কেও গুরুত্ব সহকারে কাজ করছি।কারো অপপ্রচার গুজবে বিভ্রান্তি না হয়ে সঠিক নিয়মে টিকা গ্রহন করবেন। আজকের শিশুদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমার আপনার, সকলের। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজিব ঘোষের সঞ্চলনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তির সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আবু হানিফ, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস সামাদ, অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহাগ মিয়া, ডা. ইফতেখার আহমেদ নাবিল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু ছিদ্দিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা আসিফ ইমতিয়াজ মনির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: শহিদুল ইসলাম, প্রমুখ। তারা পুষ্টি বৈষম্য দূরীকরণ ও সুষম খাদ্য বণ্টনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
পুষ্টি বৈষম্য দূরীকরণ ও সুষম খাদ্যের বিকল্প নেই, জাতীয় পুষ্টি সপ্তাহে বক্তারা
-
মাহমুদ আল আজাদ (নিকলী) কিশোরগঞ্জ - আপডেট সময় ০৫:০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- 198
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























