ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার Logo পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন Logo সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন Logo দাগনভূঞার রামনগর ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী, আলোচনায় জামায়াতসহ অন্যান্য দল Logo সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত-নুরুল আমিন এমপি Logo বিশ্বমঞ্চে কপ-৩১: জলবায়ু ন্যায্যতার দাবিতে উপকূলীয় কয়রায় মানববন্ধন Logo লোহাগাড়া-সাতকানিয়া সিএনজি চালক কল্যাণ সমিতির অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন Logo অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান Logo আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী! Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ

দাগনভূঞার রামনগর ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী, আলোচনায় জামায়াতসহ অন্যান্য দল

ফেনীর দাগনভূঞা উপজেলার ৪নং রামনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের রাজনৈতিক ও সামাজিক তৎপরতা বাড়ছে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতা প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করায় ইউনিয়ন জুড়ে শুরু হয়েছে নির্বাচনী আলোচনা ও নানা হিসাব-নিকাশ। তবে এখনো অধিকাংশ রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না করায় নির্বাচনী মাঠের চূড়ান্ত চিত্র স্পষ্ট হয়নি। স্থানীয় রাজনৈতিক সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন সাবেক চেয়ারম্যান আবুল হাসেম বাহাদুর, মো. ইসমাইল, কাতারপ্রবাসী খোরশেদ আলম ভূঁইয়া এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টিংকু। এ ছাড়া আবদুর রহিম, বেলাল হোসেন , মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, ইমাম হোসেন এমামসহ আরও কয়েকজনের নাম স্থানীয় পর্যায়ে আলোচনায় রয়েছে। সাবেক চেয়ারম্যান আবুল হাসেম বাহাদুরের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক পরিচিতি রয়েছে। অন্যদিকে কাতারপ্রবাসী খোরশেদ আলম ভূঁইয়া দলীয় মনোনয়ন প্রত্যাশা করে এলাকায় যোগাযোগ ও তৎপরতা বাড়িয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি মানবিক ও সামাজিক কর্মকা-ে সম্পৃক্ত একজন সমাজসেবক। করোনা ও বন্যায় হাজারো মানুষের খাদ্যসহায়তা, নগদ অর্থ ও পুনর্বাসন সহযোগিতা, ৬০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ এবং অসহায়দের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছেন। তিনি কে এম সি হাইস্কুলের দাতা সদস্য, প্রাপ্তি ব্লাড ডোনেশনের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক এবং খুরশিদ আলম ভূঞা মানবিক কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা। এদিকে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টিংকুও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভাষ্য, দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক বিবেচনায় যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। একই সঙ্গে দলীয় সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থী হওয়ার সুযোগ না রাখার বিষয়টিও আলোচনায় রয়েছে। আরো আলোচনায় রয়েছেন আবদুর রহিম তিনি ১৯৮৬ সালে স্কুলজীবন থেকে ছাত্রদলের রাজনীতিতে যোগদান। ১৯৯২ সালে থানা ছাত্রদলের সদস্য, ১৯৯৩ সালে তুলাতলী বাজার শহীদ জিয়া সংসদের সভাপতি, ২০০৩ সালে থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এবং ২০১৩ সালে পল্টন থানা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ১২টি রাজনৈতিক মামলার মুখোমুখি হওয়ার দাবি তাঁর। ২০১৫ সালে কেন্দ্রীয় কারাগারে ২ মাস ১৫ দিন এবং ২০২০ সালে ফেনী কারাগারে ১ মাস ১০ দিন কারাবরণ করেন। বিএনপির আরেক আলোচিত সম্ভাব্য প্রার্থী মো. ইসমাইল আতাতুর্ক মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক অফিস সহায়ক। স্থানীয়দের অনেকে তাঁকে ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে পরিচয় দেন। তাঁর সামাজিক কর্মকা- ও ব্যক্তিগত পরিচিতির কারণে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রার্থিতা নিয়ে আলোচনা রয়েছে। স্থানীয়দের একাংশের মতে, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও জনসম্পৃক্ততার কারণে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারেন। বিএনপির আরেক আলোচিত সম্ভাব্য প্রার্থী বেলাল হোসেন তিনি ১৯৮৭ সালে ইকবাল কলেজের ছাত্ররাজনীতি থেকে পথচলা শুরু। ১৯৮৮ সালে ইকবাল কলেজের সেক্রেটারি ও দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সেক্রেটারি। ১৯৯৪ সালে ৪ নং রামনগর ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ১৯৯৬ সালে একই ইউনিয়ন বিএনপির সেক্রেটারি। পরবর্তী সময়ে চৌমুহনী এসএ কলেজ ও ঢাকা সিটি কলেজের নেতৃত্ব এবং সৌদি আরবের জেদ্দা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রামনগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাস্টার আহছান উল্লাহর নাম আলোচনায় রয়েছে। তিনি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হিসেবে পরিচিত। এর আগে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে জামায়াতের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। উন্য দিকে ইসলামী অন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে চুডান্ত হয়েছেন হেতায়েত উল্ল্যা তিনি সংগঠনটির রামনগর ইউনিয়নে সভাপতির দায়ত্ব পালন করছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নতুন ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও প্রস্তুতি চলছে। খেলাফত মজলিশের ফেনী জেলা জয়েন্ট সেক্রেটারি মো. আজিজ জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তাঁদের দলের প্রার্থী বাছাই প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সব ইউনিয়নে প্রার্থী ঘোষণা করা হবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত জানান, দাগনভূঞা উপজেলার সব ইউনিয়নে দলটির পক্ষ থেকে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এখনো কোনো ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করা হয়নি। সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে প্রার্থী ঘোষণা করা হবে। এ ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাত ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকেও প্রার্থী দেওয়ার বিষয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে বলে জানা গেছে। তবে দলীয় আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এসব আলোচনা সম্ভাবনার মধ্যেই সীমাবদ্ধ থাকছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রামনগর ইউনিয়নের আগামী নির্বাচনে ব্যক্তিগত জনপ্রিয়তার পাশাপাশি দলীয় মনোনয়ন, সাংগঠনিক শক্তি, তৃণমূলের সমর্থন এবং ভোটারদের মনোভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশীর মধ্যে শেষ পর্যন্ত কে দলীয় সমর্থন পান, তার ওপর নির্বাচনী সমীকরণের বড় একটি অংশ নির্ভর করতে পারে। সম্ভাব্য প্রার্থীদের অনেকেই ইতোমধ্যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। বিভিন্ন এলাকায় মতবিনিময় ও গণসংযোগের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন তাঁরা। এতে স্থানীয় ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে আগ্রহ বাড়ছে। স্থানীয় ভোটারদের প্রত্যাশা, নির্বাচন অনুষ্ঠিত হলে তা যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। ভোটারদের নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা, ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা এবং বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনের কার্যকর ভূমিকা চান তাঁরা। পাশাপাশি সব প্রার্থীর জন্য সমান নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবিও জানিয়েছেন স্থানীয়রা। সব মিলিয়ে রামনগর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বাড়লেও এখনো চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার চিত্র স্পষ্ট নয়। রাজনৈতিক দলগুলোর মনোনয়ন ঘোষণা, নির্বাচন কমিশনের তফসিল এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরই ইউনিয়নটির নির্বাচনী লড়াইয়ের প্রকৃত চিত্র সামনে আসবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার

দাগনভূঞার রামনগর ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী, আলোচনায় জামায়াতসহ অন্যান্য দল

আপডেট সময় ০২:০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬