চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা বিবিবিলা গ্রামে অবৈধ ইটভাটা বন্ধ করা ও কৃষি জমির মাটি কাটার প্রতিবাদ করায় স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি ও গ্রামবাসীর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং চিহ্নিত হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ নবেম্বর শনিবার বিকেলে বিবিবিলা পরিবেশ রক্ষা বাস্তবায়ন পরিষদের আয়োজনে ও গ্রামবাসীর অংশগ্রহণে বিবিরবিলা বৌদ্ধ মন্দির এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিষদের আহবায়ক কাউছার হামিদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো: জানে আলম, ফৌজুল কবির, ওসমান গনি মেম্বার, ব্যবসায়ী মোস্তফা কামাল, নুর মোহাম্মদ, হাফেজ গোলাম মোস্তফা, মোহাম্মদ আলম ও প্রবাসী এরশাদ প্রমূখ। মানববন্ধনে বিবিবিলা গ্রামের শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশ বিধ্বংসী অবৈধ ইটভাটা বন্ধ করতে এবং কৃষি জমির মাটি কাটার প্রতিবাদ করায় জনপ্রতিনিধি ইউপি সদস্য ওসমান গনিসহ নিরীহ গ্রামবাসীর উপর বর্বোরোচিত সন্ত্রাসী হামলায় জড়িত চিহ্নিত সন্ত্রাসী ও শীর্ষ ভূমিদস্যু ইয়াবা জমিরসহ ইটভাটা মাফিয়াদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এসময় স্লোগান তুলে তারা বলেন জমি যার যার, মাটি সবার। মাটিখেকোদের রুখে দাড়াও, সবুজ গ্রাম রক্ষা কর। উল্লেখ্য: গত ১০ নভেম্বর রাতে অবৈধ ইটভাটা বন্ধ ও কৃষি জমির মাটি কাটার প্রতিবাদ করায় স্থানীয় ইউপি সদস্যসহ ৪ গ্রামবাসীর উপর হামলার ঘটনা ঘটে। এঘটনায় বিবিবিলা পরিবেশ রক্ষা বাস্তবায়ন পরিষদের আহবায়ক কাউছার হামিদ বাদী হয়ে ১৫ জনকে নামীয় ও ২০/৩০ জন অজ্ঞাতনামা আসামি করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন।
সংবাদ শিরোনাম
লোহাগাড়ায় ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীকে হামলার প্রতিবাদে মানববন্ধন
-
আতাউর রহমান মাসুদ (লোহাগাড়া) চট্টগ্রাম - আপডেট সময় ০২:৩৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















