ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি Logo ভোলায় ‘মিথ্যা’ মামলায় মেয়র প্রার্থী আকবরের জামিন Logo চকরিয়ায় চোরাই-ডাকাতির ১৩৪ মোবাইল ও আইএমইআই কাটার মেশিনসহ ২ জন গ্রেফতার Logo লোহাগাড়ায় ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীকে হামলার প্রতিবাদে মানববন্ধন Logo শ্রীপুরে মৎস্য খামারের পাড় ও কৃষিজমি কেটে মাটি বিক্রির অভিযোগ Logo গণঅধিকার পরিষদ থেকে তিন নেতা পদত্যাগ করে এনসিপিতে যোগদান Logo জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার Logo পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন Logo সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন Logo দাগনভূঞার রামনগর ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী, আলোচনায় জামায়াতসহ অন্যান্য দল

আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে পাঁচটি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন। পরবর্তীতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই কারখানাগুলোতে সাধারণ ছুটির ঘোষণা দেয় কর্তৃপক্ষ। রোববার (১৫ নভেম্বর) সকালে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। শিল্প পুলিশ, শ্রমিক ও সংশ্লিষ্ট কারখানা সূত্রে জানা যায়, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ তিন দফা দাবিতে শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন ও বিক্ষোভ করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজ আশুলিয়ার পাঁচটি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। এছাড়া এআর জিন্স, নিউ এইজ ও কন্টিনেন্টালসহ অন্তত ৪০ থেকে ৪৫টি পোশাক কারখানায় শ্রমিকদের সাধারণ ছুটি প্রদান করা হয়। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এর কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও ৪০ থেকে ৫০টি কারখানা ১৩(১) ধারার অধীনে বন্ধ রয়েছে। এই ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকরা দৈনিক মজুরি থেকে বঞ্চিত হন। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে পাঁচটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি ছাড়া সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানাতেই শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজ করছেন। বেলা ১১টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। উল্লেখ্য, এর আগে গত শনিবার ঢাকার উত্তরার বিজিএমইএ কার্যালয়ে বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ঘোষণা দেওয়া হয়েছিল যে, শ্রমিকরা কাজে যোগদান না করলে রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেওয়া হবে। এই ধারার নিয়ম অনুযায়ী, কাজ বন্ধ থাকলে শ্রমিকরা সংশ্লিষ্ট দিনের মজুরি পান না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি

আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি

আপডেট সময় ০২:৪২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬