ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল!

অপেক্ষার অবসান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে অবশেষে জাতীয় দলের দরজা খুলেছে মাহফিজুল ইসলাম রবিনের সামনে। রোববার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে সাদা পোশাকে অভিষেক হয়েছে এই ওপেনারের। চলমান জাতীয় ক্রিকেট লিগে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তার অভিষেকের কারণে আপাতত অপেক্ষায় থাকতে হচ্ছে মোহাম্মদ নাঈমকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চোট পেয়ে ছিটকে যাওয়া সাদমান ইসলামের জায়গাতেই সুযোগ পেয়েছেন ওপেনার মাহফিজুল।
নারায়ণগঞ্জে জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলমের হাত ধরে ক্রিকেটের সঙ্গে পরিচয় মাহফিজুলের। এরপর প্রতিভার স্বাক্ষর রেখে জায়গা করে নেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি)। ২০২২ সালে খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও। যদিও বৈশ্বিক সেই আসরটা খুব একটা ভালো কাটেনি তার। ছয় ম্যাচে একটি ফিফটিতে করেছিলেন ১১৬ রান।
যুব ক্রিকেটের গণ্ডি পেরিয়ে পেশাদার ক্রিকেটে পা রাখার পর পথটা অবশ্য মসৃণ ছিল না। ২০২২ সালে ঢাকা মেট্রোর হয়ে খুলনার বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার। প্রথম মৌসুমে তিন ম্যাচ খেললেও ব্যাট হাতে নিজের সামর্থ্য সেভাবে তুলে ধরতে পারেননি। পরের বছর লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হলেও নিয়মিত খেলার সুযোগ মেলেনি।
তবে ২০২৪ সালে নিজের সামর্থ্যের জানান দেন মাহফিজুল। ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে ১১ ম্যাচে ৫১২ রান করেন। চারটি ফিফটির সঙ্গে ছিল একটি সেঞ্চুরি। কিন্তু সেই ছন্দ ধরে রাখতে পারেননি পরের সময়টায় আবারও নিজেকে ফিরে পাওয়ার লড়াই করতে হয়েছে তাকে।
অবশেষে গত মৌসুমে ব্যাট হাতে ধারাবাহিকতার নতুন পরিচয় দেন এই ওপেনার। জাতীয় ক্রিকেট লিগে সাত ম্যাচের ১২ ইনিংসে একটি সেঞ্চুরিসহ করেন ৩৪০ রান। ঢাকা প্রিমিয়ার লিগেও সেই ছন্দ অব্যাহত ছিল। ১০ ম্যাচে ৫৫.৩২ গড়ে ৪৯৮ রান, সঙ্গে দুটি সেঞ্চুরি। স্বাভাবিকভাবেই জায়গা করে নেন হাই পারফরম্যান্স (এইচপি) ও বাংলাদেশ ‘এ’ দলে। গত আগস্টে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরেও যান তিনি। সেখানে দুটি চার দিনের ম্যাচের চার ইনিংসে একটি ফিফটি করেন।
তবে জাতীয় দলের নির্বাচকদের নজরে সবচেয়ে জোরালোভাবে আসেন চলতি মৌসুমের পারফরম্যান্সে। ময়মনসিংহের হয়ে জাতীয় ক্রিকেট লিগে পাঁচ ম্যাচের ১০ ইনিংসে ৭৪.৬৭ গড়ে করেছেন ৬৭২ রান। দুটি সেঞ্চুরির পাশাপাশি আছে একটি ডাবল সেঞ্চুরিও। প্রথম শ্রেণির ক্রিকেটে এমন দুর্দান্ত ধারাবাহিকতার পর আর অপেক্ষায় রাখা যায়নি তাকে। এবার ঘরোয়া ক্রিকেটের সেই রানকে আন্তর্জাতিক মঞ্চে প্রমাণের পালা। যদিও প্রথম বল মোকাবেলা করতে গিয়েই আউটে হয়েছেন তিনি।
এদিকে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, উইকেট শুকনো এবং প্রথম ইনিংসে ভালো সংগ্রহ গড়ার সুযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মিশ্র ফল পেলেও দক্ষিণ আফ্রিকায় ধারাবাহিক ক্রিকেট খেলাই দলের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
শান্তর বিশ্বাস, গত কয়েক বছরে পেসাররা নিজেদের যথেষ্ট প্রস্তুত করেছেন এবং এখানকার কন্ডিশনেও ভালো করার সামর্থ্য রাখেন। একাদশে তিন পেসার- তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেনের সঙ্গে একমাত্র স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল!

আপডেট সময় ০৯:০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬