ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ Logo নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ Logo যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ Logo আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো Logo অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির Logo মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে লিটন

মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে লিটন

শতক পূর্ণ করার পর পকেট থেকে এই কাগজটিই বের করেন লিটন।
ব্যাট হাতে একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছেন লিটন দাস। এবার সেঞ্চুরি দিয়ে পেছনে ফেললেন বাংলাদেশের আরেক অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে এখন সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক লিটন। গতকাল সোমবার (১৬ নভেম্বর) জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে তিন অঙ্ক ছুঁয়েছেন লিটন। এটি তাঁর টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। এর মধ্যে সাতটি করেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে। এত দিন ছয়টি করে সেঞ্চুরি নিয়ে এই রেকর্ডে যৌথভাবে শীর্ষে ছিলেন লিটন ও মুশফিক। এবার মুশফিককে ছাড়িয়ে এককভাবে রেকর্ডটি নিজের করে নিলেন ৩১ বছর বয়সী এই ব্যাটার।
বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব ক্রিকেটের হিসাবেও লিটনের অর্জনটি উল্লেখযোগ্য। টেস্টে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি আছে মাত্র চারজনের। ১৭টি সেঞ্চুরি নিয়ে তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। এরপর স্থানে থাকা জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের আছে ১২টি শতক। ইংল্যান্ডের লেস অ্যামিস ও ভারতের ঋষভ পান্তের সেঞ্চুরি আটটি করে। সাতটি নিয়ে লিটন এখন তাঁদের পরের অবস্থানে।
গত ১২ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নিজের সপ্তম সেঞ্চুরি করেছিলেন লিটন। সেই ইনিংসেই উইকেটকিপার হিসেবে ষষ্ঠ শতক করে মুশফিকের পাশে বসেছিলেন তিনি। এক মাসের ব্যবধানে সেই রেকর্ডও ছাড়িয়ে গেলেন।

ব্যক্তিগত মাইলফলকের দিনটি আরও বিশেষ হয়ে উঠেছে লিটনের কাছে। নিজের সেঞ্চুরি উৎসর্গ করেছেন একমাত্র মেয়ে আনাইরা দাস আনভীকে। আজই মেয়ের তৃতীয় জন্মদিন। শতক পূর্ণ করার পর পকেট থেকে একটি কাগজ বের করে দেখান লিটন। তাতে লেখা, ‘শুভ জন্মদিন, আমার রাজকন্যা। এই সেঞ্চুরি তোমার জন্য।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার

মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে লিটন

আপডেট সময় ০৮:৪৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬