ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন Logo ডেপুটি স্পিকারের দিকনির্দেশনায় নেত্রকোনায় পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান Logo শরীয়তপুরে ১০ হাজার টাকার ঘুষকান্ডে ভূমি অফিসে দুদকের হানা, প্রাথমিক অনুসন্ধানে মিলেছে সত্যতা Logo নবীনগর প্রাতঃ ভ্রমণ অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে দিনাজপুরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন Logo বাকলিয়ায় আলিফের নামে এক্সেস রোডের নামকরণে সিডিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি Logo দুলাল সভাপতি, সম্পাদক মিছির আলী ও কার্যকরি সভাপতি পদে তাজু নির্বাচিত Logo কক্সবাজার সৈকতে ঝাউবন কেটে বাণিজ্যমেলা ক্ষোভে ফুঁসছে পরিবেশ সচেতন মহল Logo গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

দুলাল সভাপতি, সম্পাদক মিছির আলী ও কার্যকরি সভাপতি পদে তাজু নির্বাচিত

শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

মৌলভীবাজার জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-১২২৩ এর শ্রীমঙ্গল থানা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ গতকাল সম্পন্ন হয়েছে। রোববার মধ্যরাতে নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত প্রাথমিক ফলাফল অনুযায়ী সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে ১ হাজার ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. দেলোয়ার হোসেন দুলাল। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী ছাতা প্রতীকে পেয়েছেন ২০৬ ভোট এবং মো. শামীম হাসান টুলু আনারস প্রতীকে পেয়েছেন ২১০ ভোট। সাধারণ সম্পাদক পদে মুরগ প্রতীকে ৫০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মিছির আলী। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: ইছুব মিয়া ফুটবল প্রতীকে ৪৬৩, মো: আমজাদ আলী মই প্রতীকে১৭৯ ভোট, অর্জুন দাস বাইক প্রতীকে ১৭৮ ভোট এবং কাজী শাহজাহান আম প্রতীকে ১২ ভোট পেয়েছেন। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেনÑকার্যকরী সভাপতি পদে বাস প্রতীকে ৮২৩ ভোট পেয়ে মো. তাজু, সহ-সভাপতি পদে গরুর গাড়ি প্রতীকে ৫৫৫ ভোট পেয়ে মো. ইকবাল হোসেন। যুগ্ম সম্পাদক পদে তালা-চাবি প্রতীকে ৫০৫ ভোট পেয়ে মো. মাসুম মিয়া (১) এবং মোমবাতি প্রতীকে ৪১৫ ভোট পেয়ে মো. আল-আমিন (২) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে চশমা প্রতীকে ৫৪৪ ভোট পেয়ে মো. আহাদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ডাব প্রতীকে ৪৬৪ ভোট পেয়ে মো. জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে ময়ূর প্রতীকে ৭১৪ ভোট পেয়ে মো. চয়ন মিয়া, প্রচার সম্পাদক পদে সিএনজি প্রতীকে ৬২৪ ভোট পেয়ে মো. সুহেল মিয়া এবং লাইন সম্পাদক পদে টেলিফোন প্রতীকে ৫৩০ ভোট পেয়ে মো. সাইফুল ইসলাম জুবায়েদ নির্বাচিত হয়েছেন। সদস্য পদে বিজয়ীরা হলেনÑবন্দুক প্রতীকে ৬৪৬ ভোট পেয়ে মো. সালাম মিয়া (১), কবুতর প্রতীকে ৪৬৯ ভোট পেয়ে মো. শামীম (২) এবং টেইলর মেশিন প্রতীকে ৪২২ ভোট পেয়ে জয়নাল মিয়া (৩)। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও শ্রীমঙ্গল থানা শাখার নির্বাচন-২০২৬-এর সদস্য সচিব শাহ্ আলম দিপুর স্বাক্ষরিত প্রাথমিক ফলাফল বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। প্রাথমিক ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীদের সমর্থক ও শ্রমিকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ

দুলাল সভাপতি, সম্পাদক মিছির আলী ও কার্যকরি সভাপতি পদে তাজু নির্বাচিত

আপডেট সময় ০১:৩৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬