ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিক্ষোভে উত্তাল ইতালি, মিলানে সেনা মোতায়েন Logo ‘মা ভালো’: ১৭ বছরের সেবাযত্ন অচেতন পুত্রবধূকে জাগিয়ে তুললেন চীনা নারী Logo বঙ্গোপসাগরে তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ Logo ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন Logo আমরা যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: ডা. শফিকুর রহমান এমপি Logo অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের জন্মদিন আজ Logo সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত প্রবারণা পূর্ণিমা Logo জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির Logo বাংলাদেশে পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মরহুম শফিউল আলম প্রধানের বড় ভাই শামসুল আলম প্রধানের ইন্তেকাল

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের বড় ভাই শামসুল আলম মো. কবির প্রধান (৮২) ইন্তেকাল করেছেন। আজ সোমবার বাংলাদেশ সময় সকাল ১০ টায় তিনি কানাডার টরেন্টো শহরে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২ দিন আগে তিনি ঢাকার প্রধান হাউস থেকে কানাডায় কন্যা কাশফি কবির তিথির বাসায় গিয়েছিলেন।
কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, বিশিষ্ট কৃষিবিদ শামসুল আলম মো: কবির প্রধান বাংলাদেশ সুগার এন্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ডিরেক্টর হিসেবে বরেণ্য কর্মজীবনের পরিসমাপ্তি টানেন। তার নামাজে জানাজা এবং দাফন কানাডায় অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি ১ কন্যা, ১ পুত্র, ১ নাতি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন ও জাগপার প্রেসিডিয়াম সদস্যবৃন্দ।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম ছিলেন একজন দেশপ্রেমিক নাগরিক। তিনি ছিলেন প্রধান পরিবার এবং জাগপা পরিবার জন্য দীর্ঘ পথচলা প্রেরণার বাতিঘর। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিক্ষোভে উত্তাল ইতালি, মিলানে সেনা মোতায়েন

মরহুম শফিউল আলম প্রধানের বড় ভাই শামসুল আলম প্রধানের ইন্তেকাল

আপডেট সময় ০৪:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬