ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধে সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ সৃষ্টির আহ্বান রাষ্ট্রপতির Logo ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র Logo ফুটপাত পুনর্দখল হলে দ্বিগুণ শক্তিতে উচ্ছেদ : ডিএনসিসি প্রশাসক Logo শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত Logo রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত Logo টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে পঞ্চম অবস্থানে আইইউবিএটি Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই

রেমিট্যান্সে প্রবৃদ্ধি ২০ শতাংশের বেশি

দেশে প্রবাসী আয়ের ধারাবাহিক ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। চলতি এপ্রিল মাসের ২৬ তারিখ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৬ এপ্রিল একদিনেই দেশে এসেছে ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স। আর ১ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৭১৮ বিলিয়ন ডলার— যা গত বছরের একই সময়ে ছিল ২ দশমিক ২৭১ বিলিয়ন ডলার। এ হিসাবে মাসিক ভিত্তিতে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ১৯ দশমিক ৬ শতাংশ।
অপরদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই থেকে ২৬ এপ্রিল পর্যন্ত) মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২৮ দশমিক ৯২৬ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। সে হিসেবে অর্থবছরের এ পর্যন্ত মোট প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০ দশমিক ২ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে উৎসাহ, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন এবং প্রণোদনা অব্যাহত থাকায় রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা বজায় রয়েছে। তবে এ প্রবৃদ্ধি ধরে রাখতে হলে প্রবাসী কর্মসংস্থান বৃদ্ধি এবং হুন্ডি প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধে সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ সৃষ্টির আহ্বান রাষ্ট্রপতির

রেমিট্যান্সে প্রবৃদ্ধি ২০ শতাংশের বেশি

আপডেট সময় ০৬:২০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬