ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার Logo নাশকতার কোনো প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে Logo গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে : রুহুল কবির রিজভী Logo দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান Logo পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী Logo জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর Logo আইপিএলে ফিরছেন মোস্তাফিজ? Logo আপনি ছুটিতে থাকলেও জরুরি ই-মেইলের উত্তর যাবে নিজে থেকেই! Logo কাঠবাদামের বিকল্প হিসেবে খেতে পারেন আঁশসমৃদ্ধ ৫ খাবার Logo আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে:সিমরিন লুবাবা

তথ্যমন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে মন্ত্রণালয়ে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্সের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সংগঠন দুটির নেতৃবৃন্দ তথ্যমন্ত্রীর কাছে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দাবি-দাওয়া পেশ করেন।
প্রতিনিধি দল নবম ওয়েজ বোর্ড যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি দশম ওয়েজ বোর্ড ঘোষণা, সংবাদপত্র কর্মচারী ও প্রেস শ্রমিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন, সংবাদপত্র শিল্পের নীতিমালা প্রণয়ন, বকেয়া পাওনা পরিশোধ ও সংবাদপত্র শিল্পে শ্রম আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার জন্য তথ্যমন্ত্রীর কাছে দাবি জানান।
তথ্যমন্ত্রী মনোযোগ দিয়ে তাঁদের দাবি-দাওয়া শোনেন এবং সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ মতিউর রহমান তালুকদার, মহাসচিব মোঃ খায়রুল ইসলাম এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি মোঃ আলমগীর হোসেন খান ও মহাসচিব মোঃ মোশতাক আহমদ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

তথ্যমন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ

আপডেট সময় ০৬:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬