সিরাজগঞ্জের শাহজাদপুর থানার কর্মরত এস,আই শাহ আলম দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরুস্কার পেলেন। জানাগেছে, উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ ও শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার নির্বাচিত হওয়ায় দ্বিতীয়বারের মতো পুরস্কৃত হলেন শাহজাদপুর থানার এসআই শাহ আলম। তিনি দীর্ঘদিন ধরে দক্ষতা ও সুনামের সাথে কর্ম পরিচালনা করে আসছেন। সম্প্রতি শাহজাদপুর থানার চঞ্চল্যকর সোহেল রানা হত্যা মামলার আসামিদেরকে অল্প সময়ের মধ্যে দ্রুত গ্রেপ্তার করে মামলার রহস্য উদ্ঘাটন করে পাঁচজন আসামির মধ্যে ৩ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করে বিচার নিশ্চিত করেছেন। এইজন্য সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার কর্তৃক মাসিক ক্রাইম কনফারেন্সে উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ তাকে পুরস্কৃত করেন। এছাড়াও তিনি গত জানুয়ারি মাসে মাসিক কল্যাণ সভায় চুরি মামলার অজ্ঞাত আসামিদের সনাক্তপূর্বক গ্রেফতার করে ইসলামী ব্যাংক শাখার চোরাই কৃত টাকা উদ্ধার করেন। এজন্য তিনি জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন। এস,আই শাহ আলম জানান, অতিতেও যেসব থানায় কর্মরত ছিলাম সেখানেও সুনামের সহিত দ্বায়িত্ব পালন করেছি। শাহজাদপুর থানার যোগদানের পর থেকেও সুনাম অক্ষুণ্ণ রেখে আমাকে দেওয়া সকল তদন্তের দ্বায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা অব্যহত রেখেছি। আগামীতেও সকল দ্বায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই।
সংবাদ শিরোনাম
শাহজাদপুরে দ্বিতীয়বার শ্রেষ্ঠ পুরস্কার পেলেন এস,আই শাহ আলম
-
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় ০৯:০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- 163
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























