আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনার কয়রায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা শ্রমিকদল। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি সফল করতে মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় দলীয় কার্যালয়ে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিকদলের সভাপতি আকবার হোসেন খাঁনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রউফের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস। তিনি তার বক্তব্যে বলেন, মে দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের শপথ গ্রহণের দিন। বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন-জেলা বিএনপি সদস্য এম হাসান মনিরুজ্জামান বেল্টু, আবু সাইদ বিশ্বাস এছাড়াও সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, এফএম মহরম হোসেন, কামরুল ইসলাম খাঁন ও এম এ করিম। সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, জাসাস সভাপতি জামাল ফারুক জাফরিন এবং তাঁতীদলের সভাপতি আবুল কালাম। আসন্ন ১ মে উপলক্ষে শ্রমিকদলের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে: র?্যালি ও শোভাযাত্রা: উপজেলার প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য মিছিল। শ্রমিক সমাবেশ: শ্রমজীবী মানুষের সমস্যা ও অধিকার নিয়ে আলোচনা সভা। প্রচারণা: ইউনিয়ন পর্যায়ে মে দিবসের তাৎপর্য তুলে ধরে ব্যাপক গণসংযোগ। সভায় শ্রমিকদল নেতা আজিজুল ইসলাম বৈদ্য, গাজী আজিজুল ইসলাম, ফারুক হোসেন, জালাল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ছাত্রদলের পক্ষ থেকে মেহেদী হাসান সবুজের নেতৃত্বে তরুণ সমাজও মে দিবসের এই আয়োজনে সক্রিয় অংশগ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরিশেষে, দলমত নির্বিশেষে সকল শ্রমজীবী মানুষকে মে দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে সফল করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সংবাদ শিরোনাম
কয়রায় মে দিবসের প্রস্তুতি সভা: শ্রমিকদের অধিকার আদায়ের লড়াই ত্বরান্বিত করার আহ্বান
-
এস এমন এ রউফ (কয়রা) খুলনা - আপডেট সময় ০৪:১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- 147
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























