ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবেশ নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের Logo সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব Logo ঢাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন Logo বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উৎস অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক Logo ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী Logo পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত মজুরি বাড়ল Logo গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ Logo বিশ^ ক্রিকেটের বিস্ময় কিশোর খেলোয়াড় সূর্যবংশী Logo হোয়াটসঅ্যাপব্যবহার শেষে লগ আউট না করলে বিপদ হতে পারে

ঐতিহ্যবাহী পটিয়া মাদরাসার ৮৭তম মহাসম্মেলন আজ শুরু

  • ইসলাম ডেস্ক:
  • আপডেট সময় ০১:৩০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • 9

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রামের আল-জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আজ ২৬ ও ২৭ নভেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতিমান আলেম, ওলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদদের পাশাপাশি প্রায় দুই লাখ মানুষের সমাগমের প্রত্যাশা করছে আয়োজক কর্তৃপক্ষ।
সম্মেলনে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমরা ছাড়াও ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে বিশিষ্ট আলেমরা অংশ নেবেন।
সম্মেলন উপলক্ষে এরই মধ্যে শুভাকাক্সক্ষী ও চট্টগ্রাম নগরের ব্যবসায়ীদের নিয়ে প্রস্তুতি ও পরামর্শসভা করেছে জামিয়া কর্তৃপক্ষ। এসব সভায় সম্মেলনের সফলতা কামনায় দোয়া, অতিথি আপ্যায়ন ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। জামিয়া থেকে ফারেগ হওয়া সাবেক শিক্ষার্থীদের নিয়ে আজ বুধবার আয়োজন করা হয়েছে ‘ফাজেলান সম্মেলন’।
জামিয়ার মুহতামিম আল্লামা মুফতি একরাম হোসাইন ওয়াদূদী বলেন, ‘এবারের সম্মেলন জামিয়ার ৮৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আমি দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম বার্ষিক সম্মেলন আয়োজন। তাই এবারের আয়োজনে কিছু ব্যতিক্রম রাখার চেষ্টা করেছি, বিশেষ করে আগত মেহমানদের সুন্দরভাবে আপ্যায়ন এবং তাঁদের থাকার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।’
তিনি আরো জানান, এই প্রতিষ্ঠানে ছয় হাজার শিক্ষার্থীর খাবার, বোর্ডিং খরচ ও অন্যান্য খাতে মাসে প্রায় এক কোটি টাকা খরচ হয়।
যার বেশির ভাব ধর্মপ্রাণ মুসলমানদের বিভিন্ন দান-অনুদান থেকে সংগ্রহ করা হয়।
আর্থিক সংকট ও জনগণের সহযোগিতার ওপর প্রতিষ্ঠানের নির্ভরতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের নিজস্ব কোনো সম্পত্তি নেই। আল্লাহর ওপর ভরসা করে জনগণের সাহায্য-সহযোগিতায় জামিয়া পরিচালিত হয়। দেশবাসী ও বিত্তবানদের কাছে আমার আহ্বান, আপনারা এই দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দাঁড়ান।’
জামিয়া কর্তৃপক্ষের প্রত্যাশা, দুই দিনের এ মহাসম্মেলন শুধু ধর্মীয় আলোচনা ও বয়ানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাÑদেশ-বিদেশের আলেম-ওলামা, সাবেক শিক্ষার্থী, শুভাকাক্সক্ষী ও ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায় পরিণত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবেশ নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

ঐতিহ্যবাহী পটিয়া মাদরাসার ৮৭তম মহাসম্মেলন আজ শুরু

আপডেট সময় ০১:৩০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬