ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বড়দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদকমুক্ত ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করবে বর্তমান সরকার-ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক Logo টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ কর্মসূচির উদ্বোধন Logo বদলগাছীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এর উদ্বোধন Logo চিতলমারীতে দখলকৃত দোকানঘর ফিরে পেতে সাংবাদ সম্মেলন Logo সরিষাবাড়ীতে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ Logo পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পূর্বশত্রুতার জেরে রাজনৈতিক মামলায় সাংবাদিক Logo স্বাবলম্বী হওয়ার স্বপ্নে গরু পালন, চোরের হানায় থমকে গেল তিন পরিবারের পথচলা Logo ঈশ্বরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo চিতলমারী উপজেলা আইনশৃঙ্খলা উন্নয়ন কমিটির সভা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে পথসভা

২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উদযাপন উপলক্ষ্যে পথসভা বৃহস্পতিবার সকালে খুলনা কালেক্টরেট চত্বরে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। পথসভায় প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, নারী নির্যাতন প্রতিরোধে নিজে সচেতন হতে হবে এবং অন্যদের সচেতন করতে হবে। ভুক্তভোগী নারীদের ন্যায় বিচার নিশ্চিতে তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, সমাজে এক ধরণের ট্যাবু রয়েছে, নারীদের একঘরে করে রাখার। সমাজে নারীদের খাটো করে দেখার সুযোগ নেই। প্রশাসন সবসময় নারীদের পাশে রয়েছে। তিনি বলেন, বেগম রোকেয়া নারী উন্নয়নের যে যাত্রা শুরু করেছেন তাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সমাজে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসা রোধ করে তাদের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কানিজ ফাতেমা লিজা, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা, বিভিন্ন নারী সহযোগী সংগঠনের নারী নেত্রীসহ প্রতিনিধিরা অংশ নেন। পথসভায় বাংলাদেশ মহিলা পরিষদ, বেসরকারি উন্নয়ন সংস্থা মাসাস, তেজসী নারী উন্নয়ন সংস্থা, অভিযাত্রী, আঞ্জুমান সামাজকল্যাণ সংস্থাসহ ২৫টি নারী সহযোগী সংগঠন অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বড়দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে পথসভা

আপডেট সময় ০৪:২০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬