“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”Ñএ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জান্নাতুল হক শাপলা, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ফাইজুর রহমান, উপজেলা বিএনপির উপদেষ্টা হযরত আলী ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব ও নাজমুল হক ভূঁইয়া মোহন।এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জান্নাতুল হক শাপলা, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ফাইজুর রহমান, উপজেলা বিএনপির উপদেষ্টা হযরত আলী ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব ও নাজমুল হক ভূঁইয়া মোহন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক, উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সৈকত আহমেদ সুমনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবাদ শিরোনাম
রায়পুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
-
মনিরুজ্জামান (রায়পুরা) নরসিংদী - আপডেট সময় ০৪:২৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- 6
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















