ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বড়দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদকমুক্ত ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করবে বর্তমান সরকার-ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক Logo টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ কর্মসূচির উদ্বোধন Logo বদলগাছীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এর উদ্বোধন Logo চিতলমারীতে দখলকৃত দোকানঘর ফিরে পেতে সাংবাদ সম্মেলন Logo সরিষাবাড়ীতে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ Logo পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পূর্বশত্রুতার জেরে রাজনৈতিক মামলায় সাংবাদিক Logo স্বাবলম্বী হওয়ার স্বপ্নে গরু পালন, চোরের হানায় থমকে গেল তিন পরিবারের পথচলা Logo ঈশ্বরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo চিতলমারী উপজেলা আইনশৃঙ্খলা উন্নয়ন কমিটির সভা

কয়রায় ১৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ও র‌্যালি: নারী-কন্যাশিশু নির্যাতন বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই এবং দায়মুক্তির অবসান ঘটাই’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় ১৬ দিনব্যাপী কর্মসূচি ২০২৬-এর উদ্বোধন ও বর্ণাঢ্য র?্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কয়রার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল্লাহ আল-বাকী। উদ্বোধনের পর উপজেলা পরিষদ চত্বরে একটি র?্যালি বের করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য সুরক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার নানা বার্তা সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শুভ বিশ্বাস এবং বাস্তবায়নকারী সংস্থা ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর পরিচালক মেরিনা যুথি। এছাড়া কয়রার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী নেতৃবৃন্দ ও স্থানীয় অংশগ্রহণকারীরা র?্যালি ও উদ্বোধনী আয়োজনে সক্রিয়ভাবে অংশ নেন। আয়োজক সূত্রে জানা যায়, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর সহযোগিতায় এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি)-এর অর্থায়নে উদ্যোগটি বাস্তবায়ন করছে ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)। ১৬ দিনব্যাপী এই আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি, ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং দায়মুক্তির সংস্কৃতি অবসানে সম্মিলিত প্রচেষ্টা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বড়দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কয়রায় ১৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ও র‌্যালি: নারী-কন্যাশিশু নির্যাতন বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আপডেট সময় ০৪:২৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬