ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ Logo নিরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিরীক্ষকের স্বাধীনতার ওপর নির্ভর করে: রাষ্ট্রপতি Logo গণভোটের রায় বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য ভঙ্গুর হবে : শফিকুর রহমান Logo অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য Logo শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর Logo ব্রহ্মপুত্র অববাহিকায় নদ-নদীর নাব্য হ্রাসে জীবন-জীবিকায় বিরূপ প্রভাব Logo কলম্বাসের কাছে হেরে মিয়ামির বিদায় Logo এফবিআই-সিআইএ’র পর মার্কিন বিমানবাহিনীতে হ্যাকারদের সাইবার হামলা Logo চা-ছাঁকনির কালচে দাগ তোলার ঘরোয়া উপায় Logo ২ কোটি রুপির সিনেমার আয় ৪৫২ কোটি, সাফল্যের নেপথ্যে কী?

২ কোটি রুপির সিনেমার আয় ৪৫২ কোটি, সাফল্যের নেপথ্যে কী?

  • বিনোদন
  • আপডেট সময় ০৮:১৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • 7

স্বল্প বাজেট, অথচ আয়ের অঙ্কে রীতিমতো বিস্ময়! মাত্র ২ কোটি রুপি ব্যয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘হনুমান অংশ’ বিশ্বজুড়ে আয় করেছে ৪৫২ কোটি ৮৬ লাখ রুপি। চলতি বছরে বলিউডের অন্যতম বড় চমক হয়ে ওঠা সিনেমাটির এমন সাফল্য ঘিরে তৈরি হয়েছে আলোচনা।
তবে এই অভাবনীয় সাফল্যের পেছনে কী?
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুপ্রিয়া নাগর, রাগিনি সোনা ও নম্রতা জি সিংÑএই তিনজনের সম্মিলিত প্রচেষ্টা সিনেমাটিকে সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছে দিতে ভূমিকা রেখেছে।
সিনেমাটির সবচেয়ে কম বয়সী প্রযোজক ২১ বছর বয়সী অনুপ্রিয়া নাগর। পোস্ট-প্রোডাকশনের সময় অর্থসংকট দেখা দিলে প্রকল্পটির সঙ্গে যুক্ত হন তিনি। মোট বিনিয়োগের এক-তৃতীয়াংশ অর্থায়ন করেন অনুপ্রিয়া।
তবে তার ভূমিকা শুধু বিনিয়োগেই সীমাবদ্ধ ছিল না। সিনেমাটির প্রচার বাড়াতে ১০০টির বেশি পডকাস্ট পরিচালনাকারী ও কনটেন্ট নির্মাতার সঙ্গে ইমেইলে যোগাযোগ করেন তিনি। সিনেমাটির প্রতি আধ্যাত্মিক ভালো লাগা থেকেই এমন উদ্যোগ নিয়েছিলেন অনুপ্রিয়া।
অন্যদিকে, সিনেমাটির বক্স অফিস সাফল্যের পর আলোচনায় এসেছেন রাগিনি সোনা।
শুরু থেকেই তার বিশ্বাস ছিল, ‘হনুমান অংশ’ কেবল একটি সিনেমা নয়, বরং একটি পরিকল্পিত ফ্র্যাঞ্চাইজির সূচনা। নিম করোলি বাবার জীবন অবলম্বনে নির্মিত এই গল্পে একাধিক পর্বে তুলে ধরার মতো উপাদান রয়েছে বলেও মনে করেন তিনি।
এদিকে সিনেমাটির জনসংযোগ, বিপণন, পুরস্কারবিষয়ক প্রচার এবং কৌশলগত অংশীদারি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নম্রতা জি সিং। প্রকল্পটির অনুমোদিত নির্বাহী হিসেবে পরিচালক-প্রযোজক ড. বিশাল চতুর্বেদীর সঙ্গে এসব কার্যক্রম তদারক করেছেন তিনি। সিনেমাটির স্বত্ব, প্রচার ও প্রতিনিধিত্ব নিয়ে নির্মাতাদের প্রকাশ্য বিবৃতির পরও পরবর্তী কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন নম্রতা।
গণমাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মগুলোর আগ্রহ বাড়তে শুরু করলে প্রকল্পটির পরবর্তী পর্যায়ের দায়িত্বও তার ওপর বর্তায়।
তিন নারীর অবদান ছিল তিনটি ভিন্ন ক্ষেত্রে। অনুপ্রিয়া অর্থায়নের পাশাপাশি প্রচারে পরিচিতি বাড়িয়েছেন, রাগিনি সিনেমাটিকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে এগিয়ে নেওয়ার সম্ভাবনা তুলে ধরেছেন, আর নম্রতা দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ব্যবসায়িক উন্নয়নে কাজ করেছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় স্বল্প বাজেটের একটি ভক্তিমূলক সিনেমা হয়ে উঠেছে বছরের অন্যতম আলোচিত সাফল্য।
‘হনুমান অংশ’-এর এই অভাবনীয় বাণিজ্যিক সাফল্য আবারও দেখিয়ে দিল, সিনেমার ভাগ্য নির্ধারণে শুধু বড় বাজেট কিংবা মুক্তির প্রথম দিনের আয়ই শেষ কথা নয়। সঠিক পরিকল্পনা, প্রচার, বিনিয়োগ ও সম্মিলিত উদ্যোগও একটি সিনেমাকে পৌঁছে দিতে পারে সাফল্যের শিখরে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ

২ কোটি রুপির সিনেমার আয় ৪৫২ কোটি, সাফল্যের নেপথ্যে কী?

আপডেট সময় ০৮:১৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬