ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ Logo গভীর রাতে শীতার্ত মানুষের পাশে নীলফামারীর জেলা প্রশাসক Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির মোটরসাইকেল শোডাউন Logo কাজী নূরুইল হাজী ময়েজ উদ্দীন কলেজ এর ২০২৬ শিক্ষা বর্ষের ছাত্র/ছাত্রীদের নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo কৃষি হচ্ছে অর্থনৈতিক চালিকা শক্তি-আবুজর মোঃ ইজাজুল হক(ইউএনও) Logo নবীনগরে শিক্ষা, মাদক ও কিশোর গ্যং প্রতিরোধে সচেতনতামূলক সভা Logo রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি Logo বিশ্ব দৃষ্টি দিবস ও বিশ্ব মানসিক দিবস উপলক্ষে আলোচনা সভা Logo দুপচাঁচিয়া ডিমশহর সরঃ প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo নগরকান্দায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির অবস্থান

৪৮ ঘণ্টার অবরোধে অচল টুঙ্গিপাড়া, বিভিন্ন মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে উপজেলার বিভিন্ন সড়কে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ২৯ নভেম্বর রাত ১২টার পর থেকে শুরু হওয়া অবরোধে বন্ধ রয়েছে দোকানপাট ও যানবাহন চলাচল। গাড়ি, ভ্যান ও মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল কার্যত বন্ধ রয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে গাছের গুঁড়ি, পল্লী বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করতে দেখা গেছে। নিলফা বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড, জিটি স্কুলের সামনে, পাম্পের সামনে, নতুন বাজার, মল্লিকের মাঠ, সিঙ্গিপাড়া ও রামচন্দ্রপুরসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাখা হয়েছে। এছাড়া টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের সামনের সড়কে গাছ কেটে ফেলে যান চলাচল বন্ধ করা হয়েছে। বিভিন্ন মোড়ে টায়ার ও গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অবরোধের সমর্থনে সকাল থেকেই পাটগাতী বাসস্ট্যান্ড মোড়ে বিক্ষোভ মিছিল করছেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। শরীয়তপুরের পদ্মা সেতু প্রান্তে আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম নিহতের প্রতিবাদে ‘আমার ভাই ইব্রাহিম মরলো কেন, জবাব চাই’ স্লোগান দেন তারা। এদিকে অবরোধ চলাকালে রোববার দুপুর পর্যন্ত টুঙ্গিপাড়ায় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে উপজেলার বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি। সড়কে পুলিশ, বিজিবি কিংবা আনসার সদস্যদের দেখা যায়নি। অবরোধের কারণে উপজেলার সাধারণ মানুষের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ৪৮ ঘণ্টার এই কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার সড়ক যোগাযোগ ও জনজীবনে অচলাবস্থা বিরাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

৪৮ ঘণ্টার অবরোধে অচল টুঙ্গিপাড়া, বিভিন্ন মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান

আপডেট সময় ০৯:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬