ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ Logo গভীর রাতে শীতার্ত মানুষের পাশে নীলফামারীর জেলা প্রশাসক Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির মোটরসাইকেল শোডাউন Logo কাজী নূরুইল হাজী ময়েজ উদ্দীন কলেজ এর ২০২৬ শিক্ষা বর্ষের ছাত্র/ছাত্রীদের নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo কৃষি হচ্ছে অর্থনৈতিক চালিকা শক্তি-আবুজর মোঃ ইজাজুল হক(ইউএনও) Logo নবীনগরে শিক্ষা, মাদক ও কিশোর গ্যং প্রতিরোধে সচেতনতামূলক সভা Logo রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি Logo বিশ্ব দৃষ্টি দিবস ও বিশ্ব মানসিক দিবস উপলক্ষে আলোচনা সভা Logo দুপচাঁচিয়া ডিমশহর সরঃ প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo নগরকান্দায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির অবস্থান

সুনামগঞ্জে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল

সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী যুবদল। রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে পুরাতন বাসস্টেশন কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একইস্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন। এ সময় প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, জেলা কৃষকদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক। এছাড়াও বক্তব্য রাখেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু। পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামনুর রশীদ কয়েস। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহীম শাহীন,এটিএম হেলাল,মোঃ আবুল কালাম,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোঃ জাহাঙ্গীর আলম,জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়াসহ জেলা বিএনপির ও যুবদলের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশব্যাপি আগুন সন্ত্রাস করছে। যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তারা আরও বলেন-রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে কোনো গোষ্ঠী যাতে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের শা-িশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

সুনামগঞ্জে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল

আপডেট সময় ০৯:০৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬