ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা জজ আদালত চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়। পরে আইন সহায়তা মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা। শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ অনুপ কুমার, পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা লিগ্যাল এইড অফিসার ফয়সাল আহমেদ, জেলা আইনজীবি স সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মোমেন ফকির ও জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর শাহনুর রহমান শাহিন। জেলা লিগ্যাল এইড অফিসার ফয়সাল আহমেদ জানান, যাদের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম তারা সবাই জেলা লিগ্যাল এইড কমিটি থেকে বিনামূল্যে আইন সহায়তা পাবেন। এই কমিটি থেকে গত এক বছরে ৬৯৯ টি মামলায় আইনগত সহায়তা প্রদান, ১১২৪টি পরামর্শ, এডিআর প্রি কেইস মামলা দায়ের ৬৯৩টি, এডিআর পোস্ট কেইস ৮৭টি ও আপোষ মিমাংসার মাধ্যমে সুবিধাভোগিদের ৫০ লাখ টাকার বেশি উত্তোলন করে দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আপডেট সময় ১১:৩১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬