ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

জাতীয় নির্বাচনে কারচুপি হয়নি: ইইউ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের কোনো সত্যতা পায়নি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক দল। সংস্থাটি বলেছে, নির্বাচনি প্রক্রিয়ার মধ্য দিয়েই দেশে গণতান্ত্রিক চর্চা বজায় রয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে নির্বাচন সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজ্যাবস।
তিনি বলেন, “নির্বাচনের সময় যেসব কারচুপির অভিযোগ তোলা হয়েছে, বিশেষ করে ঢাকার বিভিন্ন আসনকে ঘিরে সেসব অভিযোগ যাচাই করে তার সত্যতা পাওয়া যায়নি।”
তবে কোনো পক্ষের অভিযোগ থাকলে তা নিষ্পত্তির জন্য আইনি প্রক্রিয়া খোলা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ইইউ পর্যবেক্ষক দল নির্বাচনের পুরো প্রক্রিয়ায় ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়কে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করেছে বলে জানান মিশন প্রধান।
তিনি আরো বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
গত বছরের শেষ দিক থেকে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে অবস্থান করে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা মোট ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি জেলায় দায়িত্ব পালন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

জাতীয় নির্বাচনে কারচুপি হয়নি: ইইউ

আপডেট সময় ১১:৪৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬