ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুড়িগ্রামের উলিপুরে অনুসন্ধান ও উদ্ধার উপকরণ সামগ্রী বিতরণ Logo রৌমারী রাজিবপুরে পূজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন Logo দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর ইউপিতে বিএনপির মনোনয়ন ঘিরে বহুমুখী হিসাব-নিকাশ, আলোচনায় ১১ নেতা Logo ফটিকছড়িতে সৈয়দ গোলামুর রহমান বাবাভান্ডারীর পবিত্র খোশরোজ শরীফ Logo কলমাকান্দায় ১০ নারী ক্ষমতায়ন ও স্থিতিস্থাপক ভবিষ্যৎ গঠনে অবদানের স্বীকৃতি Logo দুর্গাপূজায় দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির কঠোর নিরাপত্তা, নজরদারিতে ৮৬ ম-প Logo গাসিকের উন্নয়ন কর্মকা-ে সক্রিয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকঅবকাঠামো নির্মাণ, প্রকল্প তদারকি ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্ব Logo পানি সম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীর টি-বাঁধ পরিদর্শন করেছেন Logo সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সেবার মান বাড়াতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ডাঃ সোহাগ Logo নাজিরপুরে অবৈধ সার বিক্রেতার দোকানে কৃষি কর্মকর্তার অভিযানের জেরে ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তার উপরে হামলা, থানায় মামলা
চট্টগ্রাম মহানগরীতে ভয়াবহ জলাবদ্ধতা

নগরবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই একই পরিস্থিতি তৈরি হয়

মাত্র দুই ঘণ্টার টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার পর তুমুল বৃষ্টি শুরু হলে মহানগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতার কবলে পড়ে। অল্প সময়ের প্রবল বর্ষণে নগরের প্রধান সড়ক, উপসড়ক ও নিচু অঞ্চলগুলো কোমরসমান পানিতে তলিয়ে যায়।
সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা গেছে জিইসি মোড়, মুরাদপুর, বহদ্দারহাট, টেকনিক্যাল, তারা গেট, চকবাজার, আগ্রাবাদ, হালিশহর, বাকলিয়া, প্রবর্তক মোড়, ওয়াসা মোড়, কাতালগঞ্জ, পাঁচলাইশ, অক্সিজেন মোড় এবং এ কে খান এলাকায়। এসব এলাকার সড়কে পানি জমে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, বৃষ্টি শুরু হওয়ার ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যেই সড়কে পানি উঠতে থাকে। অনেক স্থানে ড্রেন উপচে পানি রাস্তায় উঠে আসে। কোথাও কোথাও বসতবাড়ি ও দোকানেও পানি ঢুকে পড়ে।
জলাবদ্ধতার কারণে নগরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন দীর্ঘ সময় আটকে আছে। অনেক গাড়ি পানিতে বিকল হয়ে পড়েছে। পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
নগরবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই একই পরিস্থিতি তৈরি হয়। জলাবদ্ধতা নিরসনে নানা প্রকল্পের কাজ চললেও এর সুফল দৃশ্যমান নয়। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল দখল এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম না থাকাকে এ সমস্যার প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন তারা।
আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের বাকি সময়েও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে জলাবদ্ধতা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামের উলিপুরে অনুসন্ধান ও উদ্ধার উপকরণ সামগ্রী বিতরণ

চট্টগ্রাম মহানগরীতে ভয়াবহ জলাবদ্ধতা

নগরবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই একই পরিস্থিতি তৈরি হয়

আপডেট সময় ১১:৪৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬