ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

জগন্নাথপুরে পাকা ধান পানির নিচে: কৃষকদের মধ্যে হাহাকার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়া, মইয়া হাওর সহ ছোট-বড় একাধিক হাওড়ের পাকা ধান পানিতে তলিয়ে গেছে। ফলে হাওড়জুড়ে কৃষকদের মধ্যে হাহাকার দেখা গেছে। কয়েক দিনের টানা ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওর ও নি¤œাঞ্চলের এলাকায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। হঠাৎ এমন পরিস্থিতিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ফসল ঘরে তুলতে না পেরে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। কয়েক দিনের অব্যাহত বৃষ্টিপাতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে খাল-বিল নদীতে বন্যার পানি বেড়েই চলছে। এতে হাওরের পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। উপজেলার নলুয়ার হাওর, মইয়ার হাওর, দলুয়ার হাওর সহ বিভিন্ন হাওরে গিয়ে দেখা গেছে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি দ্রুত বৃদ্ধি পেয়ে হাওরের বোরো পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। বৃষ্টি ও পানি বৃদ্ধির কারনে কৃষকের মাড়াই ধানেও পচন ধরেছে। একাধিক কৃষকরা কেদে কেদে এ প্রতিবেদককে জানান, হাজার হাজর টাকা খরচ করে কষ্ট করে ধান করেছি। হাওর থেকে পাকা ধান বাড়িতে নিয়ে আসার আগেই আমাদের এত কষ্টের পাকা ধান পানির নিচে চলে গেছে। দরিদ্র কয়েকজন কৃষক জানান, ঋণ করে জমিতে ধান করেছি। পাকা ধান পানির নিছে চলে গেছে। এই ঋণ শোধ করবো কিভাবে আর সারা বছর পরিবার নিয়ে চলব কিভাবে। অনেক কৃষক জানান, আমাদের জমি পানির নিছে তলিয়ে গেছে এই খবর আমাদের ছবি সহ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠিয়ে দেন। এবং আমরা প্রধানমন্ত্রীর সাহার্য চাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

জগন্নাথপুরে পাকা ধান পানির নিচে: কৃষকদের মধ্যে হাহাকার

আপডেট সময় ০৯:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬