ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

এডুকেশন ওয়াচের উদ্যোগে শিক্ষা সংলাপ অনুষ্ঠিত

  • শাহ বুলবুল:
  • আপডেট সময় ০৯:৪১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • 277

’শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা ও উত্তরণের উপায়’ শীর্ষক শিক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল ২০২৬, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ‘এডুকেশন ওয়াচ’ এর উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়। সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, শিক্ষাবিদ ও কবি ড. অগাস্টিন ক্রজ, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদার এবং প্রফেসর ড. মোহাম্মদ আনিসুর রহমান ফরাজী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন এডুকেশন ওয়াচ সম্পাদক মো. খলিলুর রহমান। এ সময় এডুকেশন ওয়াচ ম্যাগাজিনের প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যার কভার উন্মোচন করা হয়। সংলাপে বক্তারা দেশের বর্তমান শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা, নীতিগত ও বাস্তবায়নগত চ্যালেঞ্জ এবং গুণগত উন্নয়নের সম্ভাব্য পথ নিয়ে মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ প্রবন্ধ পাঠ, সহ-সঞ্চালনা ও কবিতা আবৃত্তি করেন আইভি আক্তার। এছাড়া বিভিন্ন শিক্ষাবিদ, পেশাজীবী ও শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন। এডুকেশন ওয়াচের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৫ জন শিক্ষার্থীকে আজীবন সম্মাননা সনদ প্রদান করা হয়। এছাড়া ১৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক এবং চারটি ক্যাম্পাসভিত্তিক সংগঠনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত পাঁচজন নারীকে সম্মাননা প্রদান করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

এডুকেশন ওয়াচের উদ্যোগে শিক্ষা সংলাপ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৪১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬