ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

ধলেশ্বরীর দুই পাড়ের ইটভাটা বন্ধে উদ্যোগ নেয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ইটভাটার কারণে সৃষ্ট পরিবেশ দূষণ রোধে ধলেশ্বরী নদীর দুই পাড়ে অবস্থিত ইটভাটাগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বুধবার জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপি দলীয় সদস্য আব্দুল্লাহ আল আমিনের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, পরিবেশ অধিদপ্তর অবৈধ ইটভাটা বন্ধে নিয়মিত মনিটরিং এবং এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদার করেছে এবং তা অব্যাহত রয়েছে। বিশেষ করে ধলেশ্বরী নদীর দুই পাড়ে দূষণকারী ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি জানান, নারায়ণগঞ্জ-৪ নির্বাচনী এলাকা সদর থানার ২টি ইউনিয়ন এবং ফতুল্লা থানার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ এলাকায় মোট ১১১টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ৭৮টি ইটভাটা ধলেশ্বরী নদীর দুই পাড়ে অবস্থিত।
মন্ত্রী আরও জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময়ে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে নদীর দুই পাড়ের ৩৬টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৮টি ইটভাটা সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে এবং মোট ৬৮ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি বলেন, ইটভাটাজনিত দূষণ কমাতে পরিবেশবান্ধব বিকল্প হিসেবে ব্লকের ব্যবহার বাড়াতে সরকার কাজ করছে। ইতোমধ্যে সরকারি নির্মাণ, মেরামত ও সংস্কার কাজে পোড়ানো ইটের পরিবর্তে ব্লক ব্যবহার বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রী জানান, এই প্রজ্ঞাপন অনুযায়ী ১০০ শতাংশ ব্লক ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর ফলে নারায়ণগঞ্জ-৪ সহ সারাদেশে পোড়ানো ইটের চাহিদা কমবে এবং ধীরে ধীরে ইটভাটার সংখ্যা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

ধলেশ্বরীর দুই পাড়ের ইটভাটা বন্ধে উদ্যোগ নেয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

আপডেট সময় ০৯:৪৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬