ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ Logo নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ Logo যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ Logo আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো Logo অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির Logo মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে লিটন

বছরের শেষ দিকে দেশে ফেরার আশা সাকিবের

সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে অনেকবারই গুঞ্জন শোনা গেছে। তবে কোনোটাই শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এবারও দেখবে কিনা সময়ই বলবে। তবে বাংলাদেশি অলরাউন্ডারের বিশ্বাস, বছরের শেষ দিকে দেশে ফিরতে পারবেন তিনি।
ভারতের মুম্বাইয়ে ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম-২০২৬-এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে গিয়ে দেশটির গণমাধ্যম ‘স্পোর্টস্টারকে’ সাক্ষাৎকার দেওয়ার সময় দেশে এমনটি জানিয়েছেন সাকিব। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার বলেছেন, ‘আমি আশাবাদী যে বছরের শেষ দিকে সব কিছুর সমাধান হয়ে যাবে। আপাতত ভালো কিছুর প্রত্যাশা করছি। তবে একটা বিষয় নিশ্চিত—আমাকে বাংলাদেশে ফিরতেই হবে।
প্রশ্ন শুধু এটাই যে কত দ্রুত ঘটতে পারে। তবে আমি আশাবাদী যে বছরের শেষ দিকে ফিরতে পারব। কিভাবে ঘটবে জানি না। তবে আমি সত্যিই আশাবাদী।
’বিসিবির আগের বোর্ডের সঙ্গে ফেরার বিষয়ে কথা হলেও সত্যিকার অর্থে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও জানিয়েছেন সাকিব। দুঃখ প্রকাশ করে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘আগের বোর্ড সত্যিই আমাকে ফেরানোর ইচ্ছে প্রকাশ করেছিল। কিন্তু মুখে বলা আর সেটাকে বাস্তবায়িত করা—দুটির মধ্যে অনেক পার্থক্য থাকে। এখনো আমি শুনি যে সবাই আমাকে ফেরাতে চায়। কিন্তু দুঃখের বিষয় হলো—সত্যিকার অর্থে কেউ তেমন কোনো উদ্যোগ নেয়নি।
’বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ ২০২৪ সালের অক্টোবরে খেলেছেন সাকিব। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর আর কখনো খেলা হয়নি ৩৯ বছর বয়সী বাঁহাতি ব্যাটারের। পরে অনেকবারই জানিয়েছেন, দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান তিনি। তবে ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর তার আর দেশে ফেরা হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার

বছরের শেষ দিকে দেশে ফেরার আশা সাকিবের

আপডেট সময় ১১:৫৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬