ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ Logo নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ Logo যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ Logo আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো Logo অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির Logo মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে লিটন

ভিন্ন লুকে শাকিব খান, প্রকাশ পেল ‘রকস্টার’র অ্যানিমেশন টিজার

  • বিনোদন:
  • আপডেট সময় ১১:০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • 195

ভিন্ন লুকে ‘রকস্টার’সিনেমাটিতে শাকিব খানকে দেখা যাবে।
একের পর এক ভিন্নধর্মী চরিত্রে হাজির হয়ে দর্শকদের চমকে দিচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ পেল তার অভিনীত আসন্ন সিনেমা ‘রকস্টার’র অ্যানিমেশন টিজার, যা প্রকাশের পর থেকেই দর্শকমহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
২ মে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সিনেমাটির ৫৩ সেকেন্ডের একটি অ্যানিমেটেড টিজার শেয়ার করেন শাকিব খান। প্রকাশের পরপরই এটি ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহের জন্ম দেয়।
টিজারের শুরুতেই দেখা যায় এক প্রতীকী দৃশ্য-নীল আকাশে উড়ে বেড়ানো একটি সাদা পাখি, যা স্বাধীনতার প্রতীক হিসেবে উপস্থাপিত। হঠাৎ বজ্রাঘাতে আহত হয়ে পাখিটি মাটিতে পড়ে যায়। এই ঘটনার মধ্য দিয়েই গল্প ফিরে যায় অতীতে, যেখানে ফুটে ওঠে এক শিশুর শৈশব। সেই শিশুর স্বপ্ন ছিল বড় হয়ে একজন সংগীত তারকা হওয়ার।
পরবর্তী দৃশ্যগুলোতে শাকিব খানকে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক লুকে। হাজারো দর্শকের সামনে গিটার হাতে, চোখে রোদচশমা পরে তিনি হাজির হন একজন সংগীত তারকা হিসেবে।
টিজারের শেষ অংশে একটি গাড়ির ওপর গিটার হাতে শুয়ে থাকতে দেখা যায় তাকে, যা চরিত্রটির বোহেমিয়ান ও দাপুটে ব্যক্তিত্বকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তোলে।
সিনেমাটি নিয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক আজমান রুশো বলেন, “এটা তো শুধু শুরু, সামনে আরও অনেক চমক রয়েছে। ধাপে ধাপে সবকিছু সামনে আসবে।”
তিনি আরও জানান, বর্তমানে টঙ্গীতে চলছে ‘রকস্টার’র শেষ মুহূর্তের শুটিং। আগামী তিন-চার দিনের মধ্যেই শুটিং শেষ হবে বলেও জানান তিনি।
‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূরসহ আরও অনেকে। সবকিছু ঠিক থাকলে আসন্ন কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে।
অ্যানিমেশন টিজার প্রকাশের পর থেকেই শাকিব খানের নতুন এই লুক ও গল্পের আভাস ঘিরে দর্শকদের মধ্যে বাড়ছে আগ্রহ ও আলোচনার ঝড়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার

ভিন্ন লুকে শাকিব খান, প্রকাশ পেল ‘রকস্টার’র অ্যানিমেশন টিজার

আপডেট সময় ১১:০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬