ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুষ্টিমান হারিয়ে ফাঁপা হচ্ছে ফসল : বাড়ছে অণুপুষ্টির ঘাটতি Logo বিক্ষোভে টালমাটাল মোদীর গদি Logo ডিপি ওয়ার্ল্ডের চুক্তিতে বন্দরের দক্ষতা ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা ব্যবসায়ীদের Logo কিং খালিদ বিমানবন্দরে হামলা : ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল Logo দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী Logo বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা Logo ফ্রিজের যে ২ সেটিংস বদলেই বিদ্যুৎ বিল কমাতে পারবেন Logo সাইকেল চালালে কি শুক্রাণু কমে, কী বলছেন বিশেষজ্ঞরা Logo চাচ্চু শাকিব খানের সঙ্গে দীঘি, নতুন সিনেমা নাকি অন্য কিছু? Logo মৃত্যুর পর মানুষ যেভাবে অনুশোচনায় ভুগবে

গলাচিপায় মৎস্যজীবীদের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ

২০২৫-২৬ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় গলাচিপা উপজেলার অংশ তেতুলিয়া নদীর ইলিশ অভয়াশ্রম সংশ্লিষ্ট ১ হাজার ১ শত ৫০ জন তালিকাভুক্ত প্রকৃত জেলেদের মাঝে বিনামূলে খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৪ মে-২০২৬) সকাল ১০ ঘটিকায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবের সামনে খাদ্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নিযুক্ত সুযোগ্য নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার বিজন কুমার নন্দী। বিতরণ অনুষ্ঠানে সার্বিকভাবে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী সভাপতি এবং সঞ্চালনার দায়িত্ব পালন করে। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন মিয়া, বাংলাদেশ গণ-অধিকার পরিষদের পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি ও মাননীয় প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর (এমপি) এর প্রতিনিধি মোঃ মহিবুল্লাহ এনিম, পৌর বিএনপি’র সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান, যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম-আহবায়ক আঃ ছোবাহান মিয়া, গণ-অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ জাকির হোসেন মুন্সী ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন প্রমুখ। প্রত্যেক জেলেদের মাঝে আটা ১২ কেজি, মসুর ডাল ৮ কেজি, চিনি ৪ কেজি, লবন ৪ কেজি, আলু ১৬ কেজি, সয়াবিন তৈল ১০ কেজি। এছাড়া ৩ জন করে গ্রুপ করে ৫০ জন জেলেদের মাঝে ইলিশ জাল সুষ্ঠুভাবে বিতরণ করে। সুবিধাভোগী জেলেরা খাদ্য সহায়তা পেয়ে সরকার ও মৎস্য বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুষ্টিমান হারিয়ে ফাঁপা হচ্ছে ফসল : বাড়ছে অণুপুষ্টির ঘাটতি

গলাচিপায় মৎস্যজীবীদের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ

আপডেট সময় ০৯:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬