মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক মানবিক ও অনুকরণীয় ঘটনার নজির স্থাপিত হয়েছে। হতদরিদ্র তেরা মিয়া, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা, গত ২ মে মুন্সিবাজার থেকে নিজ গ্রামে ফেরার পথে অসাবধানতাবশত অটোরিকশায় ফেলে যান তার মানিব্যাগ, যাতে ছিল নগদ ১৩,৮০০ টাকা। পরে অটোরিকশার চালক বিপুল কর, যিনি মুন্সিবাজার ইউনিয়নের মির্জানগর এলাকার বাসিন্দা, মানিব্যাগটি খুঁজে পান। সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তিনি তা নিজের কাছে না রেখে ৩নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদারের কাছে জমা দেন। চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার মানিব্যাগের প্রকৃত মালিক শনাক্ত করতে উদ্যোগ নেন এবং যথাযথ প্রমাণ যাচাই শেষে (৩ মে) রাত ১০টায় মুন্সিবাজারে চেয়ারম্যান এর কার্যালয়ে তেরা মিয়ার হাতে তার হারানো টাকা ও মানিব্যাগ তুলে দেন। এ সময় অটোরিকশা চালক বিপুল করের সততায় মুগ্ধ হয়ে চেয়ারম্যান তাকে পুরস্কৃত (বকশিশ) প্রদান করেন। এ ঘটনা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা বলছেন, এমন সততা ও মানবিকতা সমাজের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
সংবাদ শিরোনাম
অটোচালকের সততা, পুরস্কৃত করলেন চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার
-
আব্দুল বাছিত খান কমলগঞ্জ - আপডেট সময় ০৯:২৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- 104
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























