খুলনার কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মাস্টার আঃ রউফের পিতা এবং অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক মোঃ রহমত আলী সানা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন কয়রা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিতে তাঁরা বলেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে সমাজ গঠনে রহমত আলী সানার অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবক ও জ্ঞানতাপসকে হারালাম। বিবৃতিদাতা নেতৃবৃন্দ: শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী। এছাড়াও শোক জানিয়েছেন: সহ-সভাপতি: শেখ কওছার আলম। যুগ্ম সম্পাদক: জিএম নজরুল ইসলাম ও মোঃ গোলাম রব্বানী। অন্যান্য সম্পাদক মন্ডলী: মোঃ ফরহাদ হোসেন (কোষাধ্যক্ষ), শাহিদুল ইসলাম (সাংগঠনিক), অরবিন্দ কুমার মন্ডল (দপ্তর), হাবিবুল্লাহ হাবিব (প্রচার), জিয়াউর রহমান ঝন্টু (ক্রীড়া ও সাংস্কৃতিক), শেখ জাহাঙ্গীর কবির টুলু (ত্রাণ ও পুনর্বাসন)। সদস্য ও সিনিয়র সাংবাদিকবৃন্দ: মোহাঃ হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামান মনু, গিরেন্দ্রনাথ মন্ডল, মোস্তফা শফিকুল ইসলাম, মাস্টার আব্দুল খালেক, এস এম নুরুল আমিন নাহিন, শহিদুল্যাহ শাহিন, আঃ সালাম, আবুল বাসার, মজিবার রহমান, মোঃ আজিজুল ইসলাম, মাসুদ রানা, মিজানুর রহমান লিটন, ডিএম জাহিদুল ইসলাম, আবু ওবায়দা, মল্লিক আঃ রউফ, ফারুক আজম, হাফিজুল ইসলাম, আরিফুল রহমান, রবিউল ইসলাম প্রমুখ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের শোকাতুর পরিবারের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন এবং তাঁর রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
সংবাদ শিরোনাম
কয়রা উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতির পিতার ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক
-
কয়রা (খুলনা) প্রতিনিধি - আপডেট সময় ০৯:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- 113
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















