ঢাকা ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুষ্টিমান হারিয়ে ফাঁপা হচ্ছে ফসল : বাড়ছে অণুপুষ্টির ঘাটতি Logo বিক্ষোভে টালমাটাল মোদীর গদি Logo ডিপি ওয়ার্ল্ডের চুক্তিতে বন্দরের দক্ষতা ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা ব্যবসায়ীদের Logo কিং খালিদ বিমানবন্দরে হামলা : ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল Logo দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী Logo বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা Logo ফ্রিজের যে ২ সেটিংস বদলেই বিদ্যুৎ বিল কমাতে পারবেন Logo সাইকেল চালালে কি শুক্রাণু কমে, কী বলছেন বিশেষজ্ঞরা Logo চাচ্চু শাকিব খানের সঙ্গে দীঘি, নতুন সিনেমা নাকি অন্য কিছু? Logo মৃত্যুর পর মানুষ যেভাবে অনুশোচনায় ভুগবে

গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (৩ মে) রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। বিকাল ৫ টায় গৌরীপুর পাটবাজারস্থ রিপোর্টার্স ক্লাব কার্যালয় থেকে সাংবাদিকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে অফিস কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য প্রদান করেন গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন ও সভাপতি রায়হান উদ্দিন সরকার। এছাড়াও আলোচনা সভায় গৌরীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তরা সাংবাদিকদের বিভিন্ন অধিকার আদায়, সাংবাদিক সুরক্ষা আইন ও সাংবাদিক নির্যাতন বন্ধের জোড় দাবি জানান। বক্তারা আরও বলেন বাংলাদেশে গণমাধ্যমের ভূমিকা ক্রমেই বিস্তৃত হচ্ছে। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার মাধ্যমে দ্রুত তথ্য পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। তবে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ, তথ্যের অবাধ প্রবাহ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখনো একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আমাদের মনে করিয়ে দেয়—সত্যের পক্ষে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরা এবং জনগণের কণ্ঠস্বর তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। একই সঙ্গে সমাজের সকল স্তরের মানুষের উচিত স্বাধীন সাংবাদিকতাকে সম্মান ও সহযোগিতা করা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুষ্টিমান হারিয়ে ফাঁপা হচ্ছে ফসল : বাড়ছে অণুপুষ্টির ঘাটতি

গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

আপডেট সময় ০৯:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬